চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ায় বিরোধীদলীয় নেতা নাভালনিসহ দুই শতাধিক আটক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০১ অপরাহ্ণ ১২, জুন ২০১৭
আন্তর্জাতিক
A A

মস্কোতে ‘বিনা অনুমতিতে’ বিক্ষোভ-সমাবেশ আয়োজনের আগে রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সাই নাভালনিকে বাড়িতে আটক রাখা হয়েছে বলে জানিয়েছেন তার স্ত্রী ইউলিয়া নাভালনায়া। আগামী বছরে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদন্দ্বীতা করতে চান নাভালনি। এছাড়াও বিক্ষোভ সমাবেশ থেকে দুইশতের বেশি মানুষকে আটক করার খবর পাওয়া গেছে। (সূত্র: বিবিসি)

“আমাদের ফ্ল্যাটটি যে ব্লকে তার প্রবেশপথ থেকে অ্যালেক্সাইকে গ্রেপ্তার করা হয়” বলে টুইট করেন অ্যালেক্সাই নাভালনির স্ত্রী। এছাড়াও “পরিকল্পনায় কোনও পরিবর্তন হয়নি।”বলেও উল্লেখ করেন তিনি।

বিক্ষোভ সমাবেশ থেকে দুই শতাধিক মানুষকে আটকের খবর পাওয়া গেছে। রাশিয়ার বেসরকারি সংস্থা ওভিডি-ইনফো জানায়, মস্কো থেকে ১২১ জনকে এবং সেন্ট পিটার্সবার্গ থেকে ১৩৭ জনকে আটক করা হয়েছে। সমাবেশ থেকে স্লোগান উঠে “রাশিয়া উইদাওট পুতিন” এবং “ডাউন উইথ দ্য জার”।

সেন্ট্রাল মস্কোর টেভার্সাকায়া স্ট্রিট থেকে বিক্ষোভকারী আটক

১২ জুন সোমবার ‘রাশিয়া ডে’ তে দেশ জুড়ে দুর্নীতি বিরোধী সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানান অ্যালেক্সাই। স্থানীয় প্রশাসন থেকে মস্কোর সাখারোভা অ্যাভিনিউতে মিছিল করার অনুমতিও দেওয়া হয়েছিল। কিন্তু বিক্ষোভের আগের দিন সন্ধ্যায় তিনি স্থান পরিবর্তন করে ক্রেমলিনের কাছে বেরস্কায়া স্ট্রিটে বিক্ষোভ সমাবেশ আয়োজনের ঘোষণা দেন।

ক্রেমলিনের কাছে টেভার্সাকায়া স্ট্রিটের এই সমাবেশ অনুমোদিত ছিলো না

তবে নাভালনি সমাবেশ স্থল পরিবর্তনের ঘোষণা দিলেও একদল বিক্ষোভকারী সাখারোভা অ্যাভিনিউতেই বিক্ষোভ করে। রুশ সরকার সোভিয়েত আমলের অ্যাপার্টমেন্ট ব্লক ভেঙ্গে ফেলার যে সিদ্ধান্ত নিয়েছে তার বিরুদ্ধে ওই বিক্ষোভকারীরা আন্দোলন করছেন। সরকার থেকে রাশিয়া জুড়ে ১৬৯টি জায়গায় এ ধরনের অ্যাপার্টমেন্ট ব্লক ভেঙ্গে ফেলার অনুমতি দেওয়া হয়েছে।

সেন্ট পিটার্সবার্গে আটক বিক্ষোভকারী

দেশজুড়ে ১৬৯টি স্থানে বিক্ষোভ সমাবেশের অনুমতি দেয় কর্তৃপক্ষ। নাভালনি লাইভ ইউটিউব চ্যানেল থেকে এর কয়েকটি সরাসরি সম্প্রচার করা হয়।

সেন্ট পিটার্সবার্গে বিশাল সমাবেশ
Reneta

এর আগে মার্চে নাভালনির ডাকে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল রাশিয়া। আর ২০১২ সালে প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে একটি খবর প্রকাশ করেন নাভালনি। যার ভিত্তিতে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ সমাবেশ হয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাশিয়ারাশিয়া বিক্ষোভ
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT