চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ায় পুরস্কৃত ‘ইতি, তোমারই ঢাকা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪০ অপরাহ্ন ০১, মে ২০১৯
বিনোদন
A A

তাতারস্থানের রাজধানী কাজানে ৩০ এপ্রিল পর্দা নামলো ‘কাজান আন্তর্জাতিক মুসলিম চলচ্চিত্র উৎসব’-এর ১৫তম আসরের। আর এই উৎসবে পুরস্কার জিতলো ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত বাংলাদেশের প্রথম অমনিবাস চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’।

খবরটি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন ইমপ্রেস টেলিফিল্মের কনসালটেন্ট (ফিল্ম) ও নির্মাতা আবু শাহেদ ইমন। বুধবার সকালে তিনি জানান, পৃথিবীর বিভিন্ন প্রেস্টিজিয়াস চলচ্চিত্র উৎসবে প্রদর্শন ও প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হচ্ছে ‘ইতি, তোমারই ঢাকা’। তারই ধারাবাহিকতায় রাশিয়ায় অনুষ্ঠিত ‘কাজান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর চলতি আসরে প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হয় ছবিটি। ৩০ এপ্রিল উৎসব সমাপনী দিনে ‘ইতি, তোমারই ঢাকা’ চলচ্চিত্রটির পুরস্কার ঘোষণা হয়।

কাজান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল ফেসবুক পেইজ ও ওয়েব সাইট ঘেটে দেখা যায়, সদ্য শেষ হওয়া আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবে ‘রাশিয়ান গিল্ড অব ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ড’ জিতে নিয়েছে ‘ইতি, তোমারই ঢাকা’।

বাংলাদেশের এই অমনিবাস চলচ্চিত্রটির পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন ঢাকা আন্তর্জাতিক  চলচ্চিত্র উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল (শোভন)।

গেল ২৪ তারিখ থেকে তাতারস্থানের রাজধানী কাজানে শুরু হয় সাত দিনব্যাপী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এই আসর। ২০০৫ সাল থেকে নিয়েমিত চলছে চলচ্চিত্র উৎসবের এই আসর। চলচ্চিত্র প্রদর্শনী ছাড়াও চলচ্চিত্র সংক্রান্ত বিভিন্ন সেমিনার, কর্মশালা, দেশি-বিদেশি নির্মাতাদের মিলন মেলায় রূপ নেয়।

উৎসবে এবার ‘গ্র্যান্ড পিক্স’-এর জন্য সেরা ফিচার ফিল্ম নির্বাচিত হয়েছে কিরগিস্তানের ছবি ‘সং অব দ্য ট্রি’, ‘গ্রেইন’ ছবির জন্য সেরা নির্মাতার পুরস্কার পেয়েছেন তুরস্কের সেমিহ কাপলাগ্লু, সেরা ডকুমেন্টারির পুরস্কার পেয়েছে ইরানি নির্মাতা ইয়াসির তালেবির ‘ফেভারিট’।

Reneta

গেল ফেব্রুয়ারিতে বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১১তম আসরে প্রদর্শনের পর গেল মাসে কম্বোডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয় ‘ইতি, তোমারই ঢাকা’।

এছাড়াও সম্প্রতি জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্য’র পুরস্কার জিতে নেয় ছবিটি। ছবিটির প্রদর্শনী হয়েছে কোলহাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, চেন্নাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ইন্দোনেশিয়ার জগজা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ভারতের মুম্বাই থার্ড আই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও আওরঙ্গবাদ চলচ্চিত্র উৎসবে।

তার আগে গেল অক্টোবরে এশিয়ার সবচেয়ে বড় ও সম্মানজনক চলচ্চিত্র উৎসব ‘বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ২৩ তম আসরে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় বাংলাদেশের প্রথম এই অমনিবাস চলচ্চিত্রটির।

সাম্প্রতিক ঢাকার চিত্র নিয়ে ১১ তরুণ নির্মাতা তৈরি করেছেন ‘ইতি, তোমারই ঢাকা’। তারা হলেন গোলাম কিবরিয়া ফারুকী, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, রাহাত রহমান, রবিউল আলম রবি, সৈয়দ সালেহ আহমেদ সোবহান, সৈয়দ আহমেদ শাওকী, তানিম নূর, তানভীর, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় ও নুহাশ হুমায়ূন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আবু শাহেদ ইমনইতি তোমারই ঢাকাইমপ্রেস টেলিফিল্মকৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়তানভীরতানিম নূরনুহাশ হুমায়ূনমাহমুদুল ইসলামমীর মোকাররম হোসেনরবিউল আলম রবিরাহাত রহমানলিড বিনোদনসৈয়দ আহমেদ শাওকীসৈয়দ সালেহ আহমেদ সোবহান
শেয়ারTweetPin

সর্বশেষ

মন্দার বাজারেও ভরসার নাম শাকিব

মার্চ ২৮, ২০২৬

শৈশবের বন্ধুকে নিয়ে তিক্ত অভিজ্ঞতা জানালেন নাইজেরিয়ান ফরোয়ার্ড ওসিমেন

মার্চ ২৭, ২০২৬

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নারী-শিশুসহ ৫ জনের মৃত্যু

মার্চ ২৭, ২০২৬

মিয়ানমার পরিস্থিতি মোকাবিলায় কড়া পদক্ষেপের আহ্বান জানাল মার্কিন কংগ্রেস

মার্চ ২৭, ২০২৬

ক্রীড়া দলগুলোকে ‘শত্রু’ দেশে সফর নিষিদ্ধ করল ইরান

মার্চ ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT