চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ার সাড়ে ৩ হাজার সেনা নিহত: ইউক্রেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১০ অপরাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

বৃহস্পতিবার রাশিয়া তার সৈন্যদের ইউক্রেনের চারদিক থেকে আক্রমণের নির্দেশ দেয়। এর প্রতিক্রিয়ায় পশ্চিমা দেশগুলো রাশিয়ার ব্যাংকিং সেক্টরে নিষেধাজ্ঞা দিয়ে আঘাত করে। ইউক্রেনের দাবি, এখন পর্যন্ত রাশিয়ার অন্তত সাড়ে ৩ হাজার সেনা নিহত হয়েছে।

বৃহস্পতিবার আক্রমণের পর থেকে ইউক্রেনের ১৯৮ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে। রাশিয়ার আক্রমণের সর্বশেষ পরিস্থিতি নিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে-

• রাশিয়ান বাহিনী ইউক্রেনের শহরগুলোতে আর্টিলারি ও ক্রুজ মিসাইল দিয়ে আক্রমণ চালাচ্ছে। তাদের সৈন্যদল ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে প্রবেশ করেছে বলে নিশ্চিত করেছে শহরটির আঞ্চলিক প্রশাসনের প্রধান ওলেগ সিনেগুবোভ। তিনি আরও জানান, ইউক্রেনের সৈন্যরা তাদের প্রতিহত করছে।

• ক্রেমেলিন জানায়, রাশিয়ার একটি প্রতিনিধি দল ইউক্রেনের কর্মকর্তাদের সাথে আলোচনা করতে বেলারুশিয়ান শহর হোমেলে পৌঁছেছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইউক্রেন বেলারুশে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, অন্যান্য স্থান যেমন ওয়ারশ, ব্রাতিস্লাভা, বুদাপেস্ট, ইস্তানবুল, বাকু’তে আলোচনার প্রস্তাব দিয়েছিলাম আমরা।

• আজ এক বিবৃতিতে জেলেনস্কি জানান, ইউক্রেন বিদেশী স্বেচ্ছাসেবকদের জন্য একটি আন্তর্জাতিক সৈন্যদল প্রস্তুত করছে। তিনি এটাও বলেন, তিনি রাজধানী কিয়েভেই থাকবেন এবং এখনো অবধি কিয়েভ ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে।

• জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানায়, ইউক্রেনের অপ্রত্যাশিত কঠোর প্রতিরোধের কারণে রাশিয়ার আক্রমণের গতি ধীর এবং হতাশাগ্রস্থ হয়ে পড়েছে। পেন্টাগনের তথ্য মতে, রাশিয়ার এখন ৫০ শতাংশ আক্রমণকারী ইউক্রেনের অভ্যন্তরে রয়েছে।

Reneta

• জার্মানি এবং তার পশ্চিমা মিত্ররা রাশিয়াকে সুইফট থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। জার্মান মুখপাত্র বলেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের মধ্যে এটা তৃতীয় নিষেধাজ্ঞা।

• জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং তার সহযোগী দেশগুলোর আনা প্রস্তাবে, ‘ইউক্রেনে সামরিক আগ্রাসনের জন্য রাশিয়ার কড়া নিন্দা’ প্রস্তাব নিয়ে ভোটে অংশ না নিলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে ‘রাজনৈতিক সাহায্য’ চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।

• গতকাল ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রী ভিক্টর ল্যাস্কো জানায় রাশিয়ার আক্রমণে ৩ জন শিশুসহ ১৯৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে, ১ হাজার ১১৫ জন আহত হয়েছে।

• ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির এক উপদেষ্টা জানায়, এখনো অবধি রাশিয়ার প্রায় সাড়ে ৩ হাজার সৈন্য নিহত বা আহত হয়েছে। ওলেস্কি আরেস্টোভিচ জানায়, আমরা কিয়েভের চারপাশ থেকে শত্রুদের প্রতিহত করছি, তারা আপাতত আগাতে পারছে না।

• প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টকে তাদের মজুদ থেকে ইউক্রেনে আরও ৩৫০ মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের অস্ত্র প্রেরণের নির্দেশ দেয়। জার্মানি এবং ফ্রান্সও সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে ইউক্রেনে।

• পোল্যান্ড জানায়, রাশিয়ার আক্রমণের পর দেশটিতে ১ লাখ শরণার্থী আশ্রয় নিয়েছে। প্রায় ৫০ হাজার শরণার্থী হয়েছে হাঙ্গেরী এবং রোমানিয়ায়। এছাড়া আরও হাজার হাজার শরণার্থী মলদোভার পথে পাড়ি দিয়েছে বলে জানা যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেন পরিস্থিতিইউক্রেন রাশিয়া হামলাকিয়েভরাশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

এইচএসসির প্রশ্নে ত্রুটি প্রমাণিত হলে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা

জুলাই ১৪, ২০২৬

সিকিমে দেখা মিলল বাংলাদেশের ‘সুবোধ’ ম্যুরাল, তদন্তে ভারতীয় পুলিশ

জুলাই ১৪, ২০২৬

জাতিসংঘে এলডিসির পক্ষে ৫ দফা প্রস্তাব তুলে ধরল বাংলাদেশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা চলবে নির্ধারিত সূচিতে

জুলাই ১৪, ২০২৬

বিশ্বকাপ থেকে ফিরে দেশে বীরের সংবর্ধনা পেলেন হালান্ডরা

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT