৮১ জন যাত্রী ও ১০ জন ক্রু নিয়ে নিখোঁজ হওয়া রাশিয়ার সামরিক বিমানটি কৃষ্ণসাগরে বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে সেখানকার গণমাধ্যম।
রাশিয়ার সোচির রিসোর্ট থেকে উড্ডয়নের বিশ মিনিট পরেই বিধ্বস্ত হয় বিমানটি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, টিইউ-১৫৪ নামের এই এয়ারক্রাফটটি সিরিয়ার লাটাকিয়া প্রদেশে যাচ্ছিলো।
এরই মধ্যে বিমানটি বিধ্বস্ত হওয়ার স্থান খুঁজে পেয়েছে উদ্ধারকারীরা।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মূখপাত্র ইগর কোনাসেনকভ বলেন, সিরিয়ায় কর্মরত রাশিয়ান সৈন্যদের নতুন বছরের শুরুতে একটি অনুষ্ঠানে পারফর্ম করার জন্য যাত্রীদের নিয়ে রওনা দিয়েছিলো টিইউ-১৫৪।








