যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে রাশিয়ার সঙ্গে ছেলের বৈঠকের কথা ডোনাল্ড ট্রাম্প জানতেন না বলে ট্রাম্প জুনিয়র নিজেই দাবি করেছেন। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এই দাবি করেছেন।
ট্রাম্প জুনিয়র বলেছেন, রাশিয়ার এক আইনজীবীর সঙ্গে বৈঠকের কথা তিনি তার বাবাকে বলেননি। কেননা ঘটনাটি আসলে বলার মতো তেমন কিছু না।
ওই বৈঠকটিকে শুধুমাত্র ২০ মিনিট সময় ব্যয় উল্লেখ করে ট্রাম্প জুনিয়র বলেন, বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার আগ পর্যন্ত আমি ভুলেই গিয়েছিলাম। ঘটনাটি লজ্জাজনক।
এসময় তিনি রাশিয়ান আইনজীবী ন্যাটালিয়া ভেসেলনিটস্কায়া সঙ্গে সৌজন্য সাক্ষাতের ইমেইল দেখান।
গত বছরের জুন মাসে নাতালিয়া ভেসেলনিতস্কায়ার সঙ্গে ট্রাম্প টাওয়ারে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
অভিযোগ রয়েছে ক্রেমলিন এবং হিলারি ক্লিন্টনের নির্বাচনী তথ্য নষ্ট করার সঙ্গে ওই আইনজীবীর যোগাযোগ ছিল। সেখানে ট্রাম্প জুনিয়র ছাড়াও ট্রাম্পের জামাতা জেরার্ড কুশনার ও নির্বাচনী শিবিরের চেয়ারম্যান পল ম্যানফোর্ট উপস্থিত ছিলেন।
ছেলের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠার পর সংক্ষিপ্ত বিবৃতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বিবৃতিতে তিনি ছেলেকে ‘একজন উচ্চ যোগ্যতা সম্পন্ন ব্যক্তি’ বলে বর্ণনা করেন এবং তার সততার প্রশংসা করেন।







