ইউরোপের কয়েকটি দেশে পারমাণবিক তেজস্ক্রিয়তার দূষণের চিহ্ন পেয়েছে ফ্রান্সের পরমাণু নিরাপত্তা সংস্থা আইআরএসএন। রাশিয়া বা কাজাকিস্তানের দিকে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে সন্দেহের আঙ্গুল তুলেছে আইআরএসএন।
এতে এখনো পর্যন্ত পরিবেশ এবং মানুষের তেমন কোন ক্ষতি হয়নি বলে জানায় এই নিরাপত্তা সংস্থা। সেপ্টেম্বরের শেষ সপ্তাহের দিকে এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করে সংস্থাটি।
আইআরএসএন এর দাবি, পারমাণবিক চুল্লি থেকে জ্বালানির তেজস্ক্রিয়তা ছড়িয়েছে। ফ্রান্সের পরমাণু রেগুলেটরের প্রযুক্তিগত নিরাপত্তা বিষয়ক সংস্থার এক বিবৃতিতে বলা হয়, তেজস্ক্রিয়তা ছড়ানোর আসল স্থান এখনো নির্ধারণ করা যায়নি।
ইউরোপের কয়েকটি দেশের পরিবেশের উপর ভিত্তি করে বলা হয়, তেজস্ক্রিয়তা দক্ষিণ ইউরালের দিক থেকে এসে ইউরাল ও ভোলগা নদীর মধ্যেবর্তী স্থানগুলোতে ছড়িয়েছে।
সংস্থাটির প্রেসিডেন্ট পেরেস বলেন, গত কয়েক সপ্তাহ আইআরএসএন এবং কয়েকটি পরমাণু নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান ইউরোপের রুথেনিয়ামের পরিমাণ সর্বোচ্চ ১০৬ বলে জানিয়েছে।
ইউরোপের কয়েকটি স্টেশন বলছে, বাতাসে রুথেনিয়ামের পরিমাণ অক্টোবরের প্রথম থেকেই বাড়তে থাকলেও ৬ অক্টোবর থেকে আবার কমতে শুরু করেছে। জার্মানি, অস্টিয়া, সুইজারল্যান্ড,ইতালি এবং ফ্রান্সে এই তেজস্ক্রিয়তা ছড়িয়েছিলো।
অবশ্য রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, তাদের অঞ্চলে এই ধরনের দুর্ঘটনার ব্যাপারে তারা এখনো কিছু জানেনা বলে জানিয়েছে আইআরএসএন পরিচালক জিয়েন মার্ক পেরেস।
রাশিয়ার একজন মুখপাত্র এই বিষয়ে এখনই কোন মন্তব্য করবে না বলে জানিয়েছেন।









