আন্তর্জাতিক

রাশিয়ার অনুরোধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক চলাকালে একজন নারী বক্তা বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক চলাকালে একজন নারী বক্তা বক্তৃতা দিচ্ছেন, চারপাশে সদস্যরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইউক্রেনে জৈবিক অস্ত্র তৈরিতে যুক্তরাষ্ট্র অর্থায়ন করছে এমন অভিযোগে এনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকে বসার অনুরোধ জানিয়েছে রাশিয়া।

বিবিসি জানায়, রাশিয়ার অনুরোধের প্রেক্ষিতে আলোচনা করার জন্যই আজ শুক্রবার নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকে বসবে।

তবে রাশিয়ার এ দাবি অস্বীকার করে পশ্চিমা দেশগুলো পাল্টা অভিযোগ করে যে, মস্কো ইউক্রেনে নিজেদের রাসায়নিক এবং জৈবিক অস্ত্রের ব্যবহারের পরিকল্পনাকে বৈধতা দেয়ার জন্যই এমনটা দাবি করছে।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি দাবি করেন, ইউক্রেনে এ ধরনের কোনও অস্ত্র তৈরি করা হয়নি বরং পাল্টা অভিযোগ করে বলেন, রাশিয়া কিয়েভের বেসামরিক নাগরিকদের ওপর এ ধরনের অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করছে।

রাশিয়ার অনুরোধে নিরাপত্তা পরিষদের বৈঠকের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতিসংঘের মার্কিন মিশনের এক মুখপাত্র। তিনি বলেন, রাশিয়া বিশ্বকে ধোঁকা দিতে চাইছে অথবা ভুয়া তথ্য ছড়ানোর স্থান হিসেবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে ব্যবহার করতে চাইছে।

বিষয়:জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যুক্তরাষ্ট্র রাশিয়া ইউক্রেন সংকট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…