আন্তর্জাতিক

রাশিয়াকে নির্মূল করতে চায় পশ্চিমারা: ভ্লাদিমির পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আলোচনায় বসেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তৃতীয় দফায় ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আলোচনায় অংশ নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

পশ্চিমারা রাশিয়াকে নির্মূল করে দিতে চায় বলে অভিযোগ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইউক্রেনে তার আগ্রাসনের তিন সপ্তাহের মধ্যে অর্থনৈতিক মন্দার মুখোমুখি হয়েও পুতিন দেশীয় সমালোচকদের তিরস্কার করেন।

রাশিয়া থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের জন্য গোপনে কাজ করা সকলের ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতা দূর করতে শুদ্ধি অভিযান পরিচালনার হুঁশিয়ারিও দিয়েছেন পুতিন।

এনডিটিভি জানায়, একটি ভিডিও কনফারেন্সে পুতিন বলেন, যে কোনো মানুষ, বিশেষ করে রুশ জনগণ সর্বদা দেশপ্রেমিকদের সকল ষড়যন্ত্র এবং বিশ্বাসঘাতকদের থেকে রক্ষা করতে সক্ষম।

তিনি আরও বলেন, সমাজের এই প্রাকৃতিক এবং গুরুত্বপূর্ণ শুদ্ধি অভিযান তার দেশ, ভাতৃত্ব, সংহতি জোরদার করবে। আর যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে।

রাশিয়ার রাষ্ট্র পরিচালিত গণমাধ্যম চ্যানেল ওয়ানের একজন প্রযোজক ইউক্রেনের যুদ্ধের বিরুদ্ধে সংবাদ উপস্থাপনায় বাধা দিয়ে ব্যতিক্রমধর্মী প্রতিবাদের দুই দিন পরে পুতিন এ মন্তব্য করেন।

মেরিনা ওভস্যানিকোভা নামে সেই প্রযোজক সংবাদ উপস্থাপকের পিছনে একটি প্ল্যাকার্ড ধরে রেখেছিলন, যেখানে লেখা ছিলো: ‘তারা আপনাদের সাথে মিথ্যা বলছে।’

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু হয় ইউক্রেনে। যা ক্রমশ যুদ্ধে রূপ নেয়। বর্তমানে ইউক্রেনের কয়েকটি শহর রাশিয়ার দখলে রয়েছে এবং এ যুদ্ধ নিয়ে পঞ্চম ধাপে শান্তি আলোচনাও চলমান রয়েছে। এর মধ্যেও রাশিয়ার উপর পশ্চিমাদের নিষেধাজ্ঞা, সতর্কতা জারি রয়েছে।

বিষয়:শুদ্ধি অভিযান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…