চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়াকে উড়িয়ে শুরু নেইমারবিহীন ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২২ পূর্বাহ্ণ ২৪, মার্চ ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

নেইমারের অভাব পূরণ হওয়ার নয়। ম্যাচের আগেরদিন এমন আক্ষেপ ছিল ব্রাজিল কোচ টিটের কণ্ঠে। ম্যাচ শেষে সেটা না থাকারই কথা! শিষ্যদের প্রদর্শনীতে আশ্বস্ত হতেই পারেন সেলেসাও কোচ। দলের অন্যতম ভরসাকে ছাড়াই যে রাশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে বড় জয় তুলে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করেছে ব্রাজিল।

শুক্রবার মিরান্ডা, ফিলিপে কৌতিনহো ও পাউলিনহোর গোলে প্রীতি ম্যাচে রাশিয়াকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে পাঁচবারের বিশ্বসেরা ব্রাজিল।

মস্কোর অলিম্পিসকি স্টাডিঅন লুঝিনিকি স্টেডিয়ামে প্রথমার্ধে গোলশূন্য থেকেই বিরতিতে যেতে হয়েছে ব্রাজিলকে। একহালি সহজ গোলের সুযোগ হারানোর সঙ্গে স্বাগতিক গোলরক্ষক আকিনফিভের চতুর গ্লাভসকে ফাঁকি দিতে পারেননি সেলেসাও ফরোয়ার্ডরা।

ম্যাচের মাত্র ৫ মিনিটের মাথায় কৌতিনহোর শট পা দিয়ে ঠেকিয়ে দিয়েছেন আকিনফিভ। ২৩ মিনিটে ঠেকিয়েছেন ডগলাস কস্তার ২০ গজ দূরের আগুনে গোলা শট। ম্যাচের প্রথম ৪৫ মিনিট ব্রাজিলিয়ানদের ১১ জনের বিপক্ষে যেন একাই লড়লেন সিএস্কে মস্কোর এই গোলরক্ষক।

প্রথমার্ধে গোলের সুযোগ ছিল রাশিয়ানদেরও। ৩১ মিনিটে সামেডভের দূরপাল্লার শট ফিরিয়ে দিয়েছেন ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন। ৩৭ মিনিটে জালের খুব কাছে থেকে বল উড়িয়ে মেরেছেন মিরানচুক।

Reneta

তারপরও ব্রাজিলকে আটকে রাখতে পারেনি রাশিয়া। স্বাগতিকদের প্রতিরোধ শেষপর্যন্ত মুখ থুবড়ে পরে জোয়াও মিরান্ডার গোলে। ৫৩ মিনিটে ব্রাজিলিয়ান ডিফেন্ডারের শট অনেকটা লাফিয়েও ঠেকিয়ে রাখতে পারেননি আকিনফিভ।

ম্যাচের ৫৯ মিনিটে আবারও সহজ গোলের সুযোগ হাতছাড়া করেন কৌতিনহো। পাউলিনহোর বাড়িয়ে দেয়া বলে পাঁচ গজ দূর থেকে শট নিয়েও জাল খুঁজে পাননি বার্সা ফরোয়ার্ড।

তিন মিনিট পরে অবশ্য পাওনা কড়ায় গণ্ডায় শোধ করেছেন কৌতিনহো। রাশিয়ার ডি-বক্সে পাউলিনহো ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ৬২ মিনিটে স্পট-কিকে ব্যবধান দ্বিগুণ করেন কৌতিনহো।

পুরো ম্যাচে ব্রাজিলিয়ানদের আক্রমণভাগের দায়িত্ব বয়ে বেড়ানো পাউলিনহো নিজেও থাকেননি গোলবঞ্চিত। উইলিয়ানের ক্রসে দারুণ এক হেডে জালে বল জড়ান বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলিয়ানদের সর্বোচ্চ গোলদাতা। তাতে ২০১৩ সালের পর ইউরোপিয়ান দলগুলোর বিপক্ষে প্রীতি ম্যাচে অপারাজেয়ই থাকে পাঁচবারের বিশ্বসেরা দলটি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ব্রাজিল ফুটবল দললিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

‘প্রিন্স’ ও ‘রাক্ষস’ নিয়ে কাল আসছে নতুন ওটিটি

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

টিকা স্বল্পতার বিষয়ে অন্তর্বর্তী সরকারকে সতর্ক করেছিল ইউনিসেফ

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

দুই মাস পর হরমুজ প্রণালি অতিক্রম করেছে দুটি চীনা ট্যাংকার

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ব্যক্তি উদ্যোগেও সরকারি খাল খনন করা যাবে’

মে ২০, ২০২৬

ঢাকায় যুক্তরাষ্ট্রের পতাকা সম্বলিত ৫০টি বিশেষ রিকশা চালু

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT