চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশান সৈন্যদের বিরুদ্ধে ধর্ষণকে যুদ্ধ অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৪ পূর্বাহ্ণ ১২, এপ্রিল ২০২২
আন্তর্জাতিক
A A

জাতিসংঘের লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতা বিষয়ক সংস্থা ইউএন উইমেনের নির্বাহী পরিচালক সিমা বাহাউস বলেছেন, ইউক্রেনে ক্রমবর্ধমানভাবে ধর্ষণ ও যৌন সহিংসতা বৃদ্ধি পাচ্ছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ধর্ষণ ছাড়াও তরুণী এবং বিশেষ করে সঙ্গীহীন কিশোর-কিশোরীদের জন্য মানব পাচারের ঝুঁকিও একটি ক্রমবর্ধমান উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে।

ইউক্রেনের মানবাধিকার গোষ্ঠী লা স্ট্রাডা ইউক্রেনের প্রেসিডেন্ট কাতেরিনা চেরেপাখাও রাশিয়ার সেনাদের বিরুদ্ধে ধর্ষণকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করার অভিযোগ করেছেন।

তিনি বলেন, আমার সংস্থার জরুরি হটলাইনগুলি ১২ জন নারী ও তরুণীর ধর্ষণের নয়টি মামলার জন্য রাশিয়ান সৈন্যদের অভিযুক্ত করে কল পেয়েছে।

বাহাউস জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বলেছেন, ভাড়াটে ও নিজস্ব সৈন্যদের ব্যাপক উপস্থিতির কারণে ইউক্রেনের বেসামরিক নাগরিকদের উপর বর্বরতার ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে ইউক্রেন রাশিয়ান যুদ্ধাপরাধের ৫ হাজার ৮’শ ঘটনা তদন্ত করছে বলে জানিয়েছে।

Reneta

ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল ইরিনা ভেনেডিক্টোভা স্থানীয় সময় সোমবার সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে বলেন, আমার কার্যালয় প্রতিদিন এরকম আরও রাশিয়ান যুদ্ধাপরাধের ঘটনা তদন্ত করছে।

ইরিনা ভেনেডিক্টোভা বলেন, ইউক্রেন তদন্তে ৫শ’ জনেরও বেশি সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে রাশিয়ান রাজনীতিবিদ, সামরিক কর্মী এবং প্রোপাগান্ডা এজেন্ট।

তিনি আরও বলেন, ‘আমরা আমাদের ইউক্রেনের আদালতে এই যুদ্ধাপরাধীদের বিচার করতে চাই।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাশিয়ান সৈন্য
শেয়ারTweetPin

সর্বশেষ

বিদেশে চাকরির টোপ, পর্তুগালে গিয়ে ‘বিক্রি’ ভারতীয় তরুণী

আগস্ট ৮, ২০২৬

শেখ হাসিনাকে অস্থিতিশীলতার সুযোগ দিয়ে বন্ধুত্ব চাওয়া ভারতের দ্বিমুখী আচরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৮, ২০২৬

সূরা ইখলাস কেন এত গুরুত্বপূর্ণ? জেনে নিন এর বিশেষ ফজিলত

আগস্ট ৮, ২০২৬

ঠাকুরগাঁওয়ে নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু

আগস্ট ৮, ২০২৬

আগস্টেই টানা ৪ দিনের ছুটির সুযোগ, নিতে হবে এক দিনের ছুটি

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT