চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি বিশৃঙ্খলা করলে জনগণ প্রতিহত করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৫ পূর্বাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০১৮
রাজনীতি
A A

বেগম খালেদা জিয়ার মামলার রায় নিয়ে যে কোনো বিশৃঙ্খলা ও নাশকতা ঠেকাতে রাজধানী জুড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, রায় নিয়ে বিএনপি বিশৃঙ্খলা করলে জনগণ প্রতিহত করবে। বিএনপি বলেছে, রায়ে নেতিবাচক ফল আসলে জনগণ তা মেনে নেবে না।

জিয়া অরফানেজ ট্রাস্ট্র দুর্নীতি মামলার রায় হওয়ার কথা বৃহস্পতিবার। এ নিয়ে যে কোন নাশকতা ঠেকাতে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী। সন্দেহভাজন আবাসিক হোটেল মেসবাড়ী ও বস্তিতে চলছে অভিযান। রায়ের দিন ভোর ৪টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রাজধানীতে সব ধরনের বিস্ফোরক, অস্ত্র ও লাঠিসোটা বহন এবং রাস্তা বন্ধ করে সভা-সমাবেশ নিষিদ্ধ করেছেন ঢাকার পুলিশ কমিশনার।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, মামলার রায় ঘিরে কোন নৈরাজ্য সৃষ্টি করতে দেয়া হবে না। কেউ তা করতে চাইলে জনগণ প্রতিহত করবে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রায়ে নেতিবাচক কিছু হলে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে নেত্রীকে মুক্ত করবে জনগণ। রায়কে কেন্দ্র করে সারা দেশে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারের নিন্দা জানান তিনি।

রায় ঘোষণার আগে আজ বিকেল ৫ টায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন খালেদা জিয়া।

আরও দেখুন মাজিদ মিঠুর ভিডিও রিপোর্টে: 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাশকতাপুলিশবিশৃঙ্খলাবেগম খালেদা জিয়ামামলারাজধানীরায়
শেয়ারTweetPin

সর্বশেষ

পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি

জুলাই ১০, ২০২৬

খাগড়াছড়িতে এখনও পানিবন্দী হাজারও পরিবার, নিরাপদে ফিরছেন ৪২১ পর্যটক

জুলাই ১০, ২০২৬

স্টার সিনেপ্লেক্সের পর্দায় এবার বাস্তবের ‘মোয়ানা’!

জুলাই ১০, ২০২৬

শিল্প খাত শক্তিশালী না হলে অর্থনীতিও শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারী বৃষ্টিতে ঢাকা-চট্টগ্রামে জলাবদ্ধতার শঙ্কা, পাহাড় ধসের সতর্কবার্তা

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT