চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাম রহিমের তদন্ত বন্ধে চাপ সহ্য করতে হয় ভারতের প্রধানমন্ত্রীকেও

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২১ অপরাহ্ণ ৩১, আগস্ট ২০১৭
আন্তর্জাতিক
A A
রাম রহিম সিং-এম নারায়ণান

ডেরা সাচ্চা সৌদা’র প্রধান কথিত ধর্মীয় গুরু গুরমিত রাম রহিম সিং দুই নারী ভক্তকে ধর্ষণের দায়ে অবশেষে ২০ বছর কারাদণ্ড পেয়েছে। কিন্তু এই পর্যন্ত পৌঁছাতে তদন্তদল, এমনকি তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংকে কী পরিমাণ চাপ সইতে হয়েছে তা প্রকাশ করেছেন মামলার প্রধান তদন্তকারী কর্মকর্তা এম নারায়ণান।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮-কে দেয়া এক সাক্ষাৎকারে এই কর্মকর্তা জানান, মনমোহন সিং তদন্ত চলাকালে পাঞ্জাব এবং হরিয়ানা প্রদেশের বহু সংসদ সদস্যের কাছ থেকে ব্যাপক চাপের মুখে ছিলেন যেন এ ব্যাপারে যেন বেশি উচ্চবাচ্য না হয়।

তবে সেসব বাধা আর চাপের মুখেও তদন্তকারী সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (সিবিআই) পক্ষেই থেকেছেন তিনি।

সিবিআইয়ের অবসরপ্রাপ্ত ডিআইজি নারায়ণান আরও জানান, কাজ করার সময় কীভাবে বারবার রাম রহিম সিংয়ের ভক্ত-সমর্থকদের হুমকি আর শত্রুতার সম্মুখীন হতে হয়েছে তাকে এবং তার দলকে।

‘তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং সিবিআইয়ের পাশে দাঁড়িয়েছিলেন এবং আমাদের নির্দেশ দিয়েছিলেন আইন মোতাবেক এগিয়ে যেতে,’ বলেন প্রধান তদন্তকারী নারায়ণান, ‘বিচারকের আগে তিনি নিজেই ওই দুই সাধ্বীর জবানবন্দী পড়ে দেখেছিলেন এবং পাঞ্জাব আর হরিয়ানার এমপিদের প্রবল চাপেও ভেঙ্গে পড়েননি। তখনকার সিবিআই প্রধান বিজয় শঙ্করকে নিজের অফিসে ডেকে তিনি রাম রহিমের মামলা নিয়ে আলোচনা করেন। ধর্ষণের শিকার নারীদের জবানবন্দী পড়ার পর তিনি আমাদেরকেই সমর্থন দেন।’

রাম রহিম সিং-এম নারায়ণান
এম নারায়ণান

একই সঙ্গে সাক্ষাৎকারে তিনি সিরসায় অবস্থিত ডেরা সাচ্চা সৌদা আশ্রমের ক্যাম্পাস এবং তার ভেতর রাম রহিমের জীবনযাপনের অনেক কিছুই তুলে ধরেছেন।

Reneta

‘তার ব্যক্তিগত ঘরে কনডমসহ নানা ধরণের জন্মনিয়ন্ত্রণ দ্রব্যের সংগ্রহ ছিল। সে একটা উন্মাদ, প্রকৃত জানোয়ার,’ নিউজ ১৮-কে বলেন এম নারায়ণান।

তিনি জানান, ১৯৯৯ থেকে ২০০২ সময়টাতে যৌন হয়রানির কারণে দু’শর মতো নারী ডেরা ক্যাম্পাস ছেড়ে চলে যায়। কিন্তু সিবিআই এদের মাত্র ১০ জনকে খুঁজে পেয়েছে। এদের মধ্য থেকে অবশেষে সিবিআই মাত্র দু’জনকে আম্বালার একটি আদালতে চার্জশিট দাখিলের জন্য রাজি করাতে সফল হয়।

সাক্ষাৎকারে জানানো হয়, ডেরা আশ্রম এলাকার ভেতর প্রাসাদের মতো ভবনে রাম রহিম বসবাস করত মধ্যযুগীয় রাজার মতো। ওই প্রাসাদকে বলা হতো বাবার ‘গুহা’। সবসময়ই তার আশপাশে নারী ভক্তরা (সাধ্বী) ঘিরে থাকত।

নারায়ণান জানান, প্রতিদিন রাত ১০টার দিকে রাম রহিম ফোন করে প্রধান সাধ্বীকে বলত ‘গুরু’র সঙ্গে ঘুমানোর জন্য একজন কমবয়সী নারী ভক্তকে পাঠাতে।রাম রহিম সিং-এম নারায়ণান

২৫ আগস্ট ধর্ষণের মামলায় রাম রহিম সিংকে আদালত দোষী সাব্যস্ত করার পর থেকেই তার সমর্থকরা হরিয়ানা-পাঞ্জাব জুড়ে ব্যাপক সহিংসতা শুরু করে। সহিংসতায় ৩৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে আড়াইশ’রও বেশি মানুষ।

এরপর কড়া নিরাপত্তায় সোমবার সিবিআইয়ের বিশেষ আদালত হরিয়ানার রোহতাক কারাগারের ভেতরেই দুই ধর্ষণের অভিযোগে ১০ বছর করে মোট ২০ বছরের কারাভোগের শাস্তি দেন।

রাম রহিম দোষী সাব্যস্ত হওয়ার পরই ডেরা ক্যাম্পাস থেকে অপ্রাপ্তবয়স্ক ১৮ কিশোরীকে উদ্ধার করে বের করে নিয়ে আসে পুলিশ। তাদের সবার মেডিক্যাল পরীক্ষা হবে বলে জানানো হয়েছে।

বর্তমানে রাম রহিম সিংয়ের বিরুদ্ধে ডেরা সাচ্চা সৌদা’র সাবেক ম্যানেজার রণজিৎ সিং এবং স্থানীয় সাংবাদিক রামচন্দ্র ছত্রপতিকে হত্যার মামলা চলছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধর্ষণরাম রহিম সিং
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টানা বৃষ্টিতে খাগড়াছড়ি প্লাবিত, যান চলাচল বন্ধ

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, সংসদে বিল আনা হবে: আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চকরিয়ায় পাহাড়ধসে ২ শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বজ্রপাতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

প্রতিপক্ষ মরক্কো, রেফারি নয়: দিদিয়ের দেশম

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT