রাজনীতি

রামপাল নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শনিবার

রামপাল নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শনিবার

রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকেল চারটায় গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে অংশ নিবেন তিনি।

রামপাল বিদ্যুৎ কেন্দ্র চুক্তির পর থেকেই এর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন অনেকে। সুন্দরবনে রামপাল বিদ্যুৎ কেন্দ্র বানালে পরিবেশের ক্ষতি হবে বলেই মনে করছেন অনেকে। রাজনৈতিক দলগুলোও এর বিরোধিতা করে নানান বক্তব্য প্রদান করেছেন।

এমনকি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও ২৪ আগস্ট তার বক্তব্যে বিরোধিতা করেন রামপাল বিদ্যুৎ কেন্দ্রের। রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করে সরকার সাধারণ জনগণের স্বার্থ জলাঞ্জলি দিয়ে অন্য কাউকে খুশি করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

এর পরই এমন সংবাদ সম্মেলনের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিষয়:প্রধানমন্ত্রী শেখ হাসিনা রামপাল বিদ্যুৎ কেন্দ্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…