চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রামপাল নিয়ে অনড় অবস্থানে জাতীয় কমিটি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৮ অপরাহ্ণ ২৯, আগস্ট ২০১৬
বাংলাদেশ
A A

রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বাতিলের দাবিতে আন্দোলন থেকে সরে আসবে না তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি ।

তবে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনও করবে না তারা। কমিটির নেতারা দাবি করেছেন, কিছু ভুল তথ্যের ভিত্তিতে প্রধানমন্ত্রী ওই প্রকল্প চালিয়ে নেয়ার চেষ্টা করছেন যা সুন্দরবনের জন্য মঙ্গলজনক হবে না।

সুন্দরবনের কাছে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প নিয়ে তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির কয়েক বছরের আন্দোলনের পর গত সপ্তাহে তাতে সমর্থন দিয়ে ওই প্রকল্প বাতিলের দাবি জানায় বিএনপি। এর দুদিন পর তথ্য-উপাত্ত উপস্থাপন করে প্রকল্প অব্যবহত রাখার ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

জাতীয় কমিটি বলছে, ভুল তথ্যে যুক্তি দেখাচ্ছে সরকার।

তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ বলেন, কেউ কেউ আশা করেছিলেন যে হয়তো প্রধানমন্ত্রী স্বাধীন বিশেষজ্ঞদের বক্তব্য এবং দেশ জুড়ে যে জনমত তাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন এবং রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাতিল করে সুন্দরবনকে নিশ্চিত ধ্বংসের হাত থেকে রক্ষার পথ গ্রহণ করবেন। কিন্তু উল্টো আমরা দেখলাম এতদিন ধরে কোম্পানি তাদের কনসালটেন্ট, স্তাবকবৃন্দ যেসব ভুল ও অতিরঞ্জিত তথ্য প্রচার করছে প্রধানমন্ত্রী সেগুলোই পুনর্ব্যক্ত করছেন।

৯৬ সালে ফুলবাড়ি আন্দোলনে সমর্থন দিয়েছিল আওয়ামী লীগ আর বর্তমানে সুন্দরবন ইস্যুতে সমর্থন দিচ্ছে বিএনপি। দু দলের এরকম অবস্থানের কথা স্মরণ করিয়ে দিয়ে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন কমিটির নেতারা।  

আনু মুহাম্মদ বলেন, ‘শুধু বিএনপি নয়, গত ১০ বছরে দেশের দুই বড় দল আওয়ামী লীগ ও বিএনপি উভয়েরই সমর্থন পাওয়ার অভিজ্ঞতা আমাদের হয়েছে। তবে এই ঘটনা ঘটেছে তখনই যখন দল সরকারের বাইরে থাকে এবং যখন আমাদের আন্দোলনে ব্যাপক জাগরণ তৈরি হয়।’

“কাজেই এখন বিএনপির সাথেতো আমাদের ঐক্যের কোন প্রশ্নই নেই। আমরা আমাদের আন্দোলন করবো এবং সারাদেশের মানুষের সাথে যেভাবে আমরা আন্দোলন বিকশিত করছি, যেভাবে কাজ করছি, যেভাবে সম্পর্ক বিস্তার করেছি সেভাবেই আমাদের আন্দোলন হবে।”

নভেম্বরের শেষ দিকে ঢাকায় মহাসমাবেশসহ তিনমাস ব্যাপী কর্মসূচি সফল করার আহবানও জানিয়েছে জাতীয় কমিটি।

ট্যাগ: রামপাল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা

পরবর্তী

খালেদার সঙ্গে কেরির সৌজন্য সাক্ষাত

পরবর্তী

খালেদার সঙ্গে কেরির সৌজন্য সাক্ষাত

বাংলাদেশে জঙ্গি হামলায় আইএস সংযোগের প্রমাণ আছে: কেরি

সর্বশেষ

ব্রাজিলের বিপক্ষে খেলা নিয়ে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

তথ্য গোপন করে মস্কোয় মার্কিন সামরিক বিমান অবতরণে যা জানা গেল

আগস্ট ২৫, ২০২৬

শুক্রবারের বদলে কেন বুধবার মুক্তি পাচ্ছে ‘টক্সিক’?

আগস্ট ২৫, ২০২৬

ঈদে মিলাদুন্নবীতে সর্বোচ্চ নিরাপত্তা, বোম্ব ডিসপোজাল ইউনিট-ডগ স্কোয়াড প্রস্তুত

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের দ্বৈত নাগরিকত্ব নিয়ে যা বললেন আইনমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT