চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবি শিক্ষার্থীদের পাঁচ দিনের আল্টিমেটাম, আন্দোলন স্থগিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৫ অপরাহ্ন ১৯, অক্টোবর ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

ক্যাম্পাসে নিরাপত্তাসহ তিন দফা দাবি বাস্তবায়নের দাবি জানিয়ে আগামী পাঁচ দিন সময় বেধে দিয়ে আন্দোলন স্থগিত করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এর আগে শুক্রবার রাত সাড়ে ৯টা থেকে শুরু করে ভোর চারটা পর্যন্ত এবং শনিবার সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে তারা।

১৮ অক্টোবর শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ে হবিবুর রহমান হলের মাঠে অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ফিরোজ আনামকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  তিনি ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো: ক্যাম্পাসে বহিরাগতদের নিষিদ্ধ করে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত, ফিরোজ আনামকে ছুরিকাঘাতের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ডিবি তুলে নেয়ার কারণ ব্যাখ্যা ও দুঃখ প্রকাশ করতে হবে।

আন্দোলনে অংশ নেয়া অর্থনীতি বিভাগের শিক্ষার্থী নিশাত আল হাসান বলেন: গতকাল রাত থেকে ৫ দফা দাবিতে মহাসড়কে অবস্থান করছি। বিভিন্ন সময় ক্যাম্পাসে নিরাপত্তা বাস্তবায়ন করা হবে বলে আমরা আশ্বাস পেয়েছি। কিন্তু বিচার পাইনি। এবার আর ছাড় নয়। আগামী ২১ ও ২২ অক্টোবর অনুষ্ঠিতব্য প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার জন্য আন্দোলন স্থগিত করা হয়েছে। আগামী ২৪ অক্টোবরের মধ্যে দাবি বাস্তবায়ন না করা হলে ফের আন্দোলনে যাবো।

শনিবার একই দাবিতে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন করেন সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

Reneta

কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন: ক্যাম্পাসের অভ্যন্তরে শিক্ষার্থীদের মেরে আহত করা ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে। প্রায়ই ক্যাম্পাসে এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে। কিন্তু প্রশাসন এগুলো আটকাতে ব্যর্থ। বারবার দাবি জানানোর পরেও প্রশাসন ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ প্রবেশ ও চলাচল বন্ধ করতে পারেনি।

কর্মসূচি থেকে নেতাকর্মীরা সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের উৎপাত বেড়েছে দাবি করে ক্যাম্পাসে প্রবেশে গেইটগুলোকে সিসিটিভি ক্যামরার আওতায় আনার দাবি জানান।

একই সময় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের সংগঠন বদরগঞ্জ উপজেলা সমিতি। কর্মসূচি থেকে ফিরোজের চিকিৎসাভার বহনের জন্য প্রশাসনের কাছে দাবি জানান তারা।

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

থাইল্যান্ডের ভয়াবহ বন্যায় প্রাণহানির ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

উপদেষ্টাদের সম্পদের বিবরণী; ১৫ কোটি টাকার সম্পদ রয়েছে প্রধান উপদেষ্টার

ফেব্রুয়ারি ১০, ২০২৬

এবারের নির্বাচনে ভোট দেবেন না মেসি

ফেব্রুয়ারি ১০, ২০২৬

ভারত-পাকিস্তান ম্যাচ হচ্ছে, যা বললেন বিসিসিআই সহ-সভাপতি

ফেব্রুয়ারি ১০, ২০২৬

নির্বাচনের ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত অর্থ সরবরাহের নির্দেশ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

দেশে আবারও ভূমিকম্প

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT