চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবিতে বিভাগ সভাপতির বিরুদ্ধে গুরুতর অভিযোগ

সুব্রত গাইনসুব্রত গাইন
৪:৫১ অপরাহ্ন ২২, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, শিক্ষা
A A

রাজশাহী বিশ্ববিদ্যায়ের (রাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি অধ্যাপক সৈয়দ আব্দুল্লাহ আল মামুন চৌধুরীর বিরুদ্ধে ফল বিপর্যয়ের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষাথীরা। মঙ্গলবার ২২ ডিসেম্বর সকালে বিশ্ববিদ্যালয়ের আমতলা চত্বরে তারা এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে বিভাগ সভাপতির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যবহার, শিক্ষার্থীদের ভয়-ভীতি প্রদর্শন, পক্ষাপাতিত্ব, দায়িত্বে অবহেলা, বিশ্ববিদ্যালয়ের বিধি লঙ্ঘন ও মাস্টার্স পরীক্ষার ফলাফলে নজিরবিহীন বিপর্যয়ের অভিযোগ করেন বিভাগের শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিক্ষার্থীরা উল্লেখ করেন, বি.এস.এস (সম্মান) ২০১৮ পরীক্ষায় ২৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১১জন ৩.৫০ বা তার বেশি সিজিপিএ অর্জন করেন। কিন্তু এম.এস.এস-২০১৯ পরীক্ষায় তারা সকলেই ৩.৫০ এর কম সিজিপিএ পায়। তবে এ পরীক্ষায় সভাপতির ঘনিষ্ঠ তিন শিক্ষার্থী ৩.৫০ বা তার বেশি সিজিপিএ অর্জন করে বলে অভিযোগ করে তারা।

শিক্ষার্থীরা আরও বলেন, সামাজিক বিজ্ঞান অনুষদের প্রতিটি কোর্সে ২০% নম্বরের দুইটি করে ইনকোর্স পরীক্ষা নেয়ার বিধান থাকলেও তাদের চারটি কোর্সে কোন ইনকোর্স পরীক্ষা হয়নি। যা সামাজিক বিজ্ঞান অনুষদের বিধি লঙ্ঘন। এছাড়াও বিভাগের নিয়মিত ও খণ্ডকালীন শিক্ষক থাকা সত্বেও সভাপতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে পরীক্ষা কমিটির সদস্য হিসেবে রাখেন।

সামজিক বিজ্ঞান অনুষদের অর্ডিন্যান্স অনুযায়ী একজন শিক্ষক দুইটির বেশি কোর্স পরীক্ষণ করতে পারবেন না, তাতে পক্ষপাতিত্বেও সুযোগ থাকে। কিন্তু সৈয়দ আব্দুল্লাহ আল মামুন চৌধুরী একাই থিসিস গ্রুপের ৩টি এবং নন-থিসিস গ্রুপের ৫টি কোর্স পরীক্ষণ করেছেন। আর সেই কোর্সগুলোতেই বিপর্যয় বেশি ঘটেছে বলে অভিযোগ করেন তারা।

সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করে বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে এবিষয়ে সাক্ষাৎ করে অভিযোগ জানালাও তিনি কোনো পদক্ষেপ নেননি। এখানেও উপাচার্য নিরব দর্শকের ভূমিকা পালন করে অধ্যাপক সৈয়দ আব্দুল্লাহ আল মামুনকে বাঁচানোর চেষ্টা করছেন বলে অভিযোগ করে শিক্ষার্থীরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাজশাহী বিশ্ববিদ্যায়রাবি
শেয়ারTweetPin

সর্বশেষ

বায়ার্নের প্রতিশোধ, নাকি রিয়ালের প্রত্যাবর্তন

এপ্রিল ১৫, ২০২৬

টাইটানিক ডুবার শেষ ৬.৩ সেকেন্ড নিয়ে নতুন রহস্য উন্মোচন

এপ্রিল ১৫, ২০২৬

অন্তর্বর্তী সরকারের সময় মবকে প্রশ্রয় দেওয়া হয়েছিল: জাহেদ উর রহমান

এপ্রিল ১৫, ২০২৬

বনানীতে ১১ তলা ভবনে আগুন: দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

এপ্রিল ১৫, ২০২৬

উন্নয়ন সহযোগীদের কাছে ২ বিলিয়ন ডলার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

এপ্রিল ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT