চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবিতে নয় দফা দাবিতে বিক্ষোভ মিছিল

সুব্রত গাইন সুব্রত গাইন
৩:৪০ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০১৮
শিক্ষা
A A

ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও নয় দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘নিপীড়ন বিরোধী’ শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি মিছিলটি বের করে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সেখানেই এসে মিলিত হয়ে অবস্থান কর্মসূচি পালন করা হয়।

এসময় চারুকলা অনুষদের শিক্ষার্থী শাকিলা খাতুন বলেন, নয় দফা বাস্তবায়ন না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরকার সড়ক ও পরিবহন আইন ২০১৮ খসরা আইন প্রণয়ন করেছেন। তবে এটা কি আদৌ যুগোপযোগী হবে? তা নিয়ে আমরা সন্দিহান।

শিক্ষার্থীরা নয় দফা দাবিতে রাস্তায় নামলে তাদের ওপর হামলা করা হয়। এ হামলায় শুধু শিক্ষার্থী নয় অনেক সাংবাদিকও আহত হয়। এই দেশে আমরা কিভাবে ন্যায্য বিচার পেতে পারি? শুধুমাত্র আইন প্রণয়ন করেই শেষ এর আর কোনো প্রতিফলন দেখতে পায়নি।

স্কুল ছাত্র-ছাত্রীদের ওপর হামলা ও গতকাল কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মৌন অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সকালে তারা এই কর্মসূচি পালন করে।

এদিকে সড়ক নিরাপদ রাখার জন্য (সড়ক পরিবহন আইন ২০১৮) খসড়া আইন প্রণয়ন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বের করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্র্মীরা।

আনন্দ মিছিলটি দুপুর সাড়ে ১২টায় ছাত্রলীগের দলীয় টেন্ট থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে টেন্টে এসে মিলিত হয়।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডেসটিনির আমিনের আবেদন খারিজ, মামলা চলতে বাধা নেই

পরবর্তী

রিয়ালে বিদ্রোহের আভাস

পরবর্তী

রিয়ালে বিদ্রোহের আভাস

সাকিবের আঙুলে অস্ত্রোপচার লাগছেই

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মার্কিন সেনার সহযোগী আফগান পরিবারগুলোকে আফ্রিকায় পাঠাল ট্রাম্প প্রশাসন

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে অজ্ঞাত মরদেহ দাফন, পরে যেভাবে শনাক্ত করা হবে

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের স্বস্তি, ট্রাম্পের ভিসা বাতিলের সিদ্ধান্ত আটকে দিল আদালত

আগস্ট ৩০, ২০২৬

নয়বারের শিরোপা জয়ীদের থামিয়ে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস: দেশজুড়ে নানা কর্মসূচি

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT