চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবাদার মুখ চলছেই, বাড়ছে জরিমানা-নিষেধাজ্ঞাও

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৫ অপরাহ্ন ১১, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

আবারও নিষেধাজ্ঞার মুখে কাগিসো রাবাদা। অস্ট্রেলিয়ার বিপক্ষে পোর্ট এলিজাবেথ টেস্টে মুখ খারাপ ও বাজে অঙ্গভঙ্গি করে বড় রকমের জরিমানার সঙ্গে পুরো সিরিজেই নিষিদ্ধ হতে পারেন সাউথ আফ্রিকান পেসার।

টেস্টের প্রথম দিনে ৫ উইকেট নিয়ে একাই অজিদের প্রথম ইনিংস ধসিয়ে দেন রাবাদা। প্রতিবার উইকেট পাওয়ার পর তার উদযাপন ছিল প্রশ্নবিদ্ধ। বিশেষ করে অজি অধিনায়ক স্টিভেন স্মিথকে আউট করার পর রাবাদার কাঁধের অঙ্গভঙ্গি চোখে লেগেছে আম্পায়ারদের। বাজেভাবে স্মিথের দিকে ‘হ্যাঁ, হ্যাঁ’ বলে তেড়ে গিয়েছিলেন।

এমন কাণ্ডে দুই আম্পায়ার কুমার ধর্মসেনা ও ক্রিস গ্যাফানি থেকে শুরু করে ম্যাচ রেফারি জেফ ক্রো পর্যন্ত প্রশ্ন তুলেছেন।

টেস্টের তৃতীয়দিন অর্থাৎ রোববার রাবাদার আচরণ নিয়ে শুনানিতে বসবেন জেফ ক্রো। দোষী প্রমাণিত হলে দুই টেস্ট ম্যাচে নিষেধাজ্ঞাসহ ৫০-১০০ শতাংশ ম্যাচ ফি জরিমানা গুনতে হবে প্রোটিয়া পেসারকে। সঙ্গে যোগ হবে তিনটি ডিমেরিট পয়েন্ট।

নামের পাশে আগে থেকেই পাঁচটি পয়েন্ট লাগিয়ে ফেলেছেন রাবাদা। গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে ডিকেভেল্লার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে তিন ডিমেরিট পয়েন্ট পান। আর লর্ডস টেস্টে বেন স্টোকসকে গালি দিয়ে পেয়েছিলেন একটি ডিমেরিট পয়েন্ট, সঙ্গে এক টেস্ট নিষেধাজ্ঞা। তাতেও থামেননি রাবাদা। চলতি বছর শিখর ধাওয়ানকে ‘অশ্রাব্য’ গালি দিয়ে আরও একটি পয়েন্ট গায়ে জড়িয়েছেন।

আর রোববার তিন ডিমেরিট পয়েন্ট হলে সিরিজের শেষ দুই ম্যাচে তাকে পাবে না সাউথ আফ্রিকা। মোট আট ডিমেরিট পয়েন্ট যোগ হবে নামের পাশে।

Reneta

আইসিসির নিয়ম অনুযায়ী দুই বছরের মধ্যে আট ডিমেরিট পয়েন্ট হলে দুই টেস্ট অথবা চার ওয়ানডে নিষিদ্ধ হতে হয় অভিযুক্ত ক্রিকেটারকে।

Jui  Banner Campaign
ট্যাগ: কাগিসো রাবাদালিড স্পোর্টসসাউথ আফ্রিকা-অস্ট্রেলিয়া
শেয়ারTweetPin1

সর্বশেষ

বৃষ্টিতে এক পয়েন্ট জিম্বাবুয়ের, বিশ্বকাপ শেষ অস্ট্রেলিয়ার

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
শামা ওবায়েদ ইসলাম

বাবা জিয়াউর রহমান’র মন্ত্রী, মেয়ে তারেক রহমান’র প্রতিমন্ত্রী

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

১৯ মার্চ মুক্তি পাচ্ছে শুভর ‘জ্যাজ সিটি’

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

পূর্ণ মন্ত্রী হিসেবে দুই মন্ত্রণালয়ের দায়িত্বে ডা. জাহিদ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

বিএনপির সর্বকনিষ্ঠ এমপি পুতুল

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT