চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাফীর ছবিতে ঢাকা শহরের অন্ধকার অধ্যায়, মুক্তি ১০ জুন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৪ অপরাহ্ন ২২, মে ২০২১
বিনোদন
A A

ঢাকা। প্রাণের শহর। স্বপ্নের শহর। এই প্রাণের শহরেই চলে নানা রকম লিলাখেলা। এখানে নিষ্প্রাণ মানুষ ঘুরে বেড়ায়, আছে কত স্বপ্ন ভঙ্গ কথন। লাল নীল আলোয় আলোকিত ঢাকারও রয়েছে গাঢ় অন্ধকার একটা অধ্যায়।

সেই অন্ধকার অধ্যায়ের গল্প নিয়ে রায়হান রাফী নির্মাণ করেছেন ওয়েব ফিল্ম ‘দ্য ডার্ক সাইড অব ঢাকা’। ওয়েব ফিল্মটি ঘোষণা দেয়ার পর থেকেই অপেক্ষায় ছিলেন দর্শক। শনিবার বিকেলে ট্রেলার রিলিজ দিলেন রাফী।

ট্রেলারে উঠে এসেছে ঢাকা শহরের বিচ্ছিন্ন কিছু গল্প। অন্তত সে আভাসই পুরো ট্রেলার জুড়ে। ঘাত প্রতিঘাত, ফেঁসে যাওয়া কিংবা প্রতারিত হওয়ার গল্পগুলোর ইঙ্গিতই পাওয়া গেলো ট্রেলার জুড়ে।

নির্মাতা রাফী আগেই জানিয়েছিলেন, পাঁচটি গল্প নিয়ে সাজানো হয়েছে ‘দ্য ডার্ক সাইড অব ঢাকা’ সিনেমার গল্প।  

পাঁচ গল্পের একটিতে অভিনয় করেছেন নাজিফা তুষি ও মনোজ প্রামাণিক। আর বাকি চারটি গল্পে অভিনয় করবেন রাশেদ মামুন অপু, তমা মির্জা, শরাফ আহমেদ জীবন, খায়রুল বাশার, সামিয়া অথৈ প্রমুখ।

ট্রেলার প্রকাশের সাথে সাথে জানা গেলো ওয়েব ফিল্মটির মুক্তির তারিখও। আসছে মাসের ১০ তারিখে ওটিটি প্লাটফর্ম আই থিয়েটারেই মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই ওয়েব ফিল্মটি।

Jui  Banner Campaign
ট্যাগ: অনলাইন প্লাটফর্মআই থিয়েটারওটিটিওয়েব ফিল্মখায়রুল আলমখায়রুল বাশারঢাকাতমা মির্জাতানজিন তিশানায়কমনোজ প্রামাণিকরায়হান রাফীরাশেদ মামুন অপুলিড বিনোদনশরাফ আহমেদ জীবনসামিয়া অথৈসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: এনসিপির সদস্য সচিব আখতার হোসেন

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বিপুল ভোটে নির্বাচিত আন্দালিব রহমান পার্থ

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় ব্যবধানে জয়ী লুৎফুজ্জামান বাবর

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

পটুয়াখালী-৩ আসনে বিজয়ী নুরুল হক নূর

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

দেড় শতাধিক আসনে বিজয়ী হয়ে বিএনপির সরকার গঠন নিশ্চিত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT