চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রানা প্লাজা: বিচারের বাণী এখনও নিভৃতে কাঁদে

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:১১ অপরাহ্ণ ২৩, এপ্রিল ২০১৮
সম্পাদকীয়
A A

রানা প্লাজা ধসের পাঁচ বছরে এসেও সেই ঘটনায় জড়িতদের বিচার শেষ করা সম্ভব হয়নি। গত বছর এই ঘটনার চার বছরপূর্তিতে অ্যাকশন এইড বাংলাদেশ একটি গবেষণাপত্র প্রকাশ করে। ওই গবেষণায় বলা হয়, রানা প্লাজায় আহত শ্রমিকদের মধ্যে ৪২.৪ শতাংশই বেকার। ঘটনার পর থেকে তারা কোনো কাজ পায়নি। কাজ না থাকায় সেইসব শ্রমিকেরা মানবেতর জীবন যাপন করছেন।

২০১৩ সালের ২৪ এপ্রিল সকাল পৌনে ন’টায় সাভার বাসস্ট্যান্ডের পাশে রানা প্লাজা নামের ওই বহুতল ভবনটি ধসে পড়ে। ভবনের কয়েকটি তলা মাটির নিচে দেবে যায়। কিছু অংশ পাশের একটি ভবনের ওপর গিয়ে পড়ে।

সর্বশেষ হিসাবে এ দুর্ঘটনায় এক হাজার ১৭৫ জন শ্রমিক নিহত হয়। আহত হয় দুই হাজারেরও বেশি মানুষ। যে ঘটনা ছিল বিশ্বের ইতিহাসে ৩য় বৃহত্তম শিল্প দুর্ঘটনা। ভবনটিতে ফাটল থাকায় তা ব্যবহার না করার সতর্কবার্তা ছিল। কিন্তু তা উপেক্ষা করা হয়।

এ ঘটনার পর নানা অভিযোগে মামলা হয়েছে মোট ১৪টি। এর মধ্যে রয়েছে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ, রাজউকের করা ইমারত নির্মাণ আইন লঙ্ঘন, নিহত একজন পোশাক শ্রমিকের স্ত্রীর করা খুনের মামলা এবং পুলিশের করা কয়েকটি মামলা।

এসব মামলার মূল আসামী ক্ষমতাসীন দলের নেতা সোহেল রানা। সে গ্রেফতার হয়ে কারাগারে থাকলেও অন্য আসামীরা এখন জামিনে মুক্ত। আদালতে ১৪টি মামলা দায়ের হলেও একটি মাত্র মামলায় শুধু রানার সাজা হয়।

মামলাগুলোতে বিভিন্ন সময়ে রানা ও তার পরিবারের সদস্যরা ছাড়াও সাভারের জনপ্রতিনিধি, প্রকৌশলী, গার্মেন্টস মালিক ও কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তাদের জেলে যেতে হলেও বর্তমানে তারা সবাই জামিনে আছেন।

ঘটনার দুই বছর এক মাস পর ভবন মালিক সোহেল রানাসহ ৫৯ জনকে অভিযুক্ত করে আদালতে দুই মামলায় চার্জশিট দেয়া হয়। ২০১৬ সালের জুন ও জুলাইয়ে ঢাকার ম্যাজিস্ট্রেট কোর্ট এবং জেলা ও দায়রা জজ আদালতে চার্জ গঠন হলেও উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে আসেন ২১ জন অভিযুক্ত। তবে ওই হত্যা মামলায় স্থগিতাদেশের মেয়াদ শেষ হচ্ছে ১২ই মে।

আদালতে অভিযোগপত্র দিলেও বিচারের ক্ষেত্রে তেমন অগ্রগতি নেই বলে দাবি করেছেন গার্মেন্টস এন্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি বাবুল আক্তার। তিনি বলেছেন, ৪১ জনের বিরুদ্ধে চার্জশীট দেয়া হয়েছিল যাদের মধ্যে দু’জন মারা গেছেন।

আমরা দেখলাম, পাঁচ বছরেও সহস্রাধিক মানুষের হত্যার দায়ে কারো শাস্তি হলো না। তাহলে কি ধরে নিতে হবে; বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে? দেশের শিল্প ইতিহাসের সবচেয়ে বড় দুর্ঘটনায় এখনও আহতদের আহাজারী বাতাসে ভাসে। এখনও পঙ্গু জীবন যাপন করা মানুষগুলোর কান্না শোনা যায়।

এত কিছুর পরও আমরা মনে করি, এই ঘটনায় দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে, এ ধরনের অবহেলায় মৃত্যুর মিছিল থামানো যাবে না। যত দ্রুত সম্ভব, বিচার কাজ শেষ করে অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হোক – এটাই আমাদের চাওয়া।

ট্যাগ: রানা প্লাজারানা প্লাজা ট্র্যাজেডি
শেয়ারTweetPin3
পূর্ববর্তী

বিনা কর্তনে সেন্সর পেল ‘চালবাজ’, মুক্তি ২৭ এপ্রিল

পরবর্তী

শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

পরবর্তী
শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ

শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

‘বন্ধ হতে থাকে নিঃশ্বাস, রক্তে ভেসে যায় শরীর’

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT