রানা প্লাজা ট্র্যাজেডির ৫ বছর পর মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন প্রান্ত থেকে আহত এবং নিহতদের স্মরণে স্বজনরা সাভারের রানা প্লাজার সামনে আসছেন।
এমন অনেকে আছেন, যারা তাদের স্বজনদের খুঁজে পাননি এখনও। তারা তাদের স্বজনদের খুঁজছেন আর বললেন তাদের একটাই দাবি এ ঘটনার যাতে সুষ্ঠু বিচার হয়।
তারা আরো দাবি করে এই দিনটি যেন শ্রমিক গণহত্যা দিবস হিসেবে ঘোষণা করা হয়। অনেক স্বজনরা বলছেন যে প্রতিশ্রুতি অর্থ পাওয়ার কথা ছিল তার অর্ধেক বা তারও কম পেয়েছে। প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষতিপূরণ পাওয়ার দাবি তাদের।
এবং রানা প্লাজার মালিক রানাসহ এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়। যাতে এ ধরনের ঘটনা পরে আর না ঘটে।








