সাভারে বহুল আলোচিত রানা প্লাজার ধসে নিহত-আহত ও ক্ষতিগ্রস্থ্ শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে শ্রমিকরা।
শুক্রবার সকালে বাংলাদেশ গার্মেন্টস ও শিল্প শ্রমিক ফেডারেশনের উদ্যোগে রানা প্লাজার নিউ ওয়েভ বটমস লিমিটেডের শ্রমিকরা ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাজার বাসষ্ট্যান্ডের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
সে সময় মানববন্ধন থেকে নিহত শ্রমিকদের পরিবারের সদস্য ও আহত শ্রমিকরা নিখোঁজ শ্রমিকদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান। এবংরানা প্লাজা ট্রাজেডির জন্য দায়ী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন তারা।







