রানা প্লাজা ট্র্যাজেডিতে আহত এবং নিহতদের পরিবারের কেউ এখনো বেকার থাকলে বা ক্ষতিপূরণ না পেয়ে থাকলে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে বিজিএমইএ। তবে ক্ষতিগ্রস্ত প্রত্যেককে নগদ সহায়তাসহ তাদের পরিবারের কর্মসংস্থান নিশ্চিত হয়েছে বলে দাবি করেছে গার্মেন্টস মালিকদের সংগঠনটি।
সাভারের রানা প্লাজা ট্র্যাজেডিতে নিহত এক হাজার ১শ ৩৫ জনের মধ্যে যাদের পরিচয় তখন পাওয়া যায়নি, তাদের ঠিকানা হয়েছে ঢাকার জুরাইন কবরস্থান। রানা প্লাজা ট্র্যাজেডির ৪র্থ বর্ষপূর্তিতে সকাল থেকেই নিহতদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন সংগঠন।
শ্রমিক প্রতিনিধিসহ শ্রদ্ধা জানায় তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। ৪২ শতাংশ শ্রমিক এখনো সহায়তা পাননি বলে একটি এনজিও যে দাবি করেছে তার সঙ্গে দ্বি-মত পোষণ করেন বিজিএমইএ সভাপতি।
রানা প্লাজা দুর্ঘটনায় নিহত শ্রমিকদের আত্মার মাগফেরাত কামনায় জুরাইন কবরস্থানে আয়োজন করা হয় কোরআনখানি এবং দোয়া অনুষ্ঠানের।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে








