চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রানা প্লাজার শিক্ষা কয়েক বছরেই ভুলতে বসেছি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩২ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০১৭
সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

পেরিয়ে গেলো রানা প্লাজা ট্র্যাজেডির চার বছর। এই চার বছরেও এত বড় দুর্ঘটনার জন্যও শাস্তি পায়নি ঘটনার সঙ্গে জড়িতরা। সেসব নিয়েই এবার ফেসবুকে পোস্ট দিলেন চ্যানেল আইয়ের নিউজ এডিটর আদিত্য শাহীন।

ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, ‘রানা প্লাজা’ একটি কলংকিত ও শোকের অধ্যায় হলেও এর ভেতর আমাদের জন্য অনেক শিক্ষা ছিল, যা কয়েক বছরেই ভুলতে বসেছি আমরা। ওই ট্রাজেডি কেন ঘটেছিল? ভবন নির্মাণে ত্রুটির কারণে না কি রানা নামের এক উদাসীন অর্থলোভীর খামখেয়ালিপনায়? প্রচলিত আইনে রানাকে সহস্রাধিক মানুষ হত্যার দায়ে দণ্ডিত করা যাচ্ছে না কেন? রানা প্লাজার স্মৃতিকে জাতির সামনে জাগরুক রাখতে কার্যত কিছুই করেনি আমাদের সরকার। শ্রমিক সংগঠনগুলোরও চরম ব্যর্থতা রয়েছে। বুর্জোয়া গণতান্ত্রিক সমাজে তারা জঘন্য কায়েমি স্বার্থে নিয়োজিত।

এরপরে ফেসবুক পোস্টে আদিত্য শাহীন আরো লিখেছেন, বিশ্ববাসী আমেরিকার হে মার্কেটের সামান্য ঘটনার প্রতি শ্রদ্ধা জানিয়ে মহান মে দিবস পালন করে। অথচ একসঙ্গে এত শ্রমিকের এমন নিষ্ঠুর হত্যাযজ্ঞ বা প্রাণ বিসর্জন নিয়ে বিশ্ব দরবারে শ্রমিক স্বার্থকে সামনে আনার কোনো শ্লোগান আমরা তুলতে পারিনি। মিডিয়া যতটুকু করছে তার মধ্যে অংশ নিয়েই তৃপ্তির ঢেঁকুর তুলছি সবাই। এমন রাজনৈতিক দেউলিয়াপনা আর হয় না।

সবশেষে তিনি লিখেছেন, রানা প্লাজার নির্মম ঘটনার শিকার প্রতিটি মানুষের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। সে সঙ্গে গরীব মেহনতি মানুষের সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় মনে রেখে বলছি প্রতিটি প্রাণের শক্তি, অধিকার আর আইনী স্বার্থ এক। মহান সৃষ্টিকর্তা কখনো তা থেকে বঞ্চিত করবেন না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রানা প্লাজা ট্র্যাজেডি
শেয়ারTweetPin

সর্বশেষ

পাহাড়ি ঢলে রাঙামাটি-বান্দরবান সড়কের সেতু ধস, যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ১১, ২০২৬

জুবাইদা রহমানের স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের সঙ্গে সেলফি

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনার জয়ের সঙ্গে শিরোপা ধরে রাখার সম্ভাবনাও জানাল সুপারকম্পিউটার

জুলাই ১১, ২০২৬

মার্কিন নাগরিকদের স্বাগত জানাবে চীন: চীন মুখপাত্র

জুলাই ১১, ২০২৬

বিয়ের আসরে খাসির মাংসের বদলে মুরগি, সংঘর্ষে আহত ১২

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT