চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রানাকে ডাগআউটে রেখে কেনো সোহেল, ব্যাখ্যা দিলেন কোচ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৬ অপরাহ্ণ ০৮, সেপ্টেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ভুটানের বিপক্ষে দুই গোলে জয়ের ম্যাচেও প্রশ্নটা উঠেছিল, নেপালের বিপক্ষে গোলরক্ষক শহিদুল আলম সোহেলের হাস্যকর এক গোল খাওয়া ভুলের পর প্রশ্নটা উঠে এলো আবারও। শ্রীলঙ্কার বিপক্ষে প্রীতি ম্যাচে প্রায় একইরকম আরেকটি ভুলে গোল খাওয়ার পরও কেনো সাফের মূল দলে জায়গা পেলেন সোহেল? সেখানে এশিয়ান গেমসে দুর্দান্ত খেলার পরও কেনো ডাগআউটে বসিয়ে রাখা হল আশরাফুল আলম রানাকে?

প্রশ্নটা আরেকদফা ওঠার পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ জেমি ডে সমালোচনা থেকে আড়াল করতে চাইলেন শিষ্যকে। এক ম্যাচের ভুলে সোহেলের অর্জন খাটো হয়ে যাবে না বলেও দাবি তার, ‘ও(সোহেল) পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত কিছু সেভ করেছিল। সেই সেভগুলো আমাদের ম্যাচে রেখেছিল। আজও করেছে। দুর্ভাগ্যক্রমে ও গোলটা হজম করে বসেছে। আর ফুটবলে এটা হতেই পারে।’

‘রানা এশিয়ান গেমসে বড় বড় কিছু ভুল করেছে। ওর ভুলের কারণেই থাইল্যান্ডের বিপক্ষে আমরা গোল হজম করেছিলাম। আমার মনে হয়েছে সোহেলই এখানে ঠিক ছিল।’ যোগ করেন কোচ জেমি ডে।

সোহেলকে প্রথম পছন্দ বললেও এশিয়ান গেমসের প্রাথমিক দলেই ছিলেন না আবাহনীর এই গোলরক্ষক। শ্রীলঙ্কার বিপক্ষে ৩০ গজ দূর থেকে প্রতিপক্ষের নেয়া শটে গোল হজম করেছিলেন তিনি, অযথা পোস্ট ছেড়ে বেরিয়ে এসেছিলেন বলে। তাপরও তাকে সাফে ভুটানের বিপক্ষে মূল একাদশে রেখে অবাক করেছিলেন কোচ। ২০১৫ সালে বঙ্গবন্ধু গোল্ড কাপের ফাইনালেও মালয়েশিয়ার বিপক্ষে কর্নার থেকে হাস্যকর এক গোল হজম করেছিলেন এ গোলরক্ষক।

বাতাসে দুর্বল জেনেও কেনো দলে সোহেল? বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রেসবক্সে ঘুরে বেড়াল একটাই গুঞ্জন। আলোচনায় উঠে আসল জাতীয় দল ও আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রুপুর পরামর্শেই রানার পরিবর্তে মূল দলে সোহেল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ ফুটবললিড স্পোর্টসসাফ ফুটবল-২০১৮
শেয়ারTweetPin

সর্বশেষ

৪৩ বর্ষী গোলরক্ষক নিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে যাচ্ছে স্কটল্যান্ড

মে ১৯, ২০২৬

ট্রাম্পের পর এবার চীনে ভ্লাদিমির পুতিন

মে ১৯, ২০২৬

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লোপেজ, আবেগঘন বার্তা ইয়ামালের

মে ১৯, ২০২৬

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ‘২৪ কে ’৭১ এর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল: মাহফুজ আলম

মে ১৯, ২০২৬

চালকের আসনে বাংলাদেশ, অলৌকিক কিছুর আশায় পাকিস্তান

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT