মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে অভ্যন্তরীণ রুটের লায়ন এয়ারের একটি বিমান বৃহস্পতিবার আকাশ থেকে রানওয়েতে নেমে ধীরে ধীরে গতি নিয়ন্ত্রণে আনছিল। ঠিক এমন সময়েই বিপরীত দিক থেকে আরেকটি বিমান উড্ডয়নের জন্য তীব্র গতিতে রানওয়ের দিয়ে ছুটে যাচ্ছিল।
সাধারণত এমন অবস্থায় পাইলটরা বিমানের গতির নিয়ন্ত্রণে পর্যাপ্ত সময় পান না বলে দুর্ঘটনা এড়াতে পরষ্পরকে পাশ কাটিয়ে যেতে চেষ্টা করেন। ওই দুই পাইলটও ঠিক এই পন্থা অবলম্বন করে রক্ষা করেন কয়েকশ’ আরোহীর প্রাণ। এতে কেউ আহতও হয়নি।
অবশ্য উড্ডয়নরত বিমানের পাখার সঙ্গে পাশের চলমান ধীর গতির বিমানের পাখার সংঘর্ষ হয়। এতে দুটি বিমানেরই পাখাই ভেঙ্গে যায়। বাতিল হয়ে যায় ফ্লাইট।
লায়ন এয়ার কর্তৃপক্ষের একজন মুখপাত্র জানিয়েছেন, এই ঘটনায় কোন আরোহীর ক্ষতি হয়নি। বিমান দুইটি সংস্কারের জন্য পাঠানো হয়েছে।
২০১৬ সালে জাকার্তার সোয়েকারনো-হাত্তা বিমানবন্দরে একই এয়ারের দুটি বিমান সংঘর্ষের ঘটনা ঘটেছিল।







