চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাত ৮টায় সব দোকানপাট বন্ধ: তাপস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৮ অপরাহ্ণ ১৮, নভেম্বর ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

রাত আটটার মধ্যে দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধের আহ্বান জানিয়েছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার নিয়মিত সাপ্তাহিক সরেজমিন পরিদর্শনে টিকাটুলির শেরে বাংলা মহিলা মহাবিদ্যালয়ের দশ তলা-বিশিষ্ট শেখ হাসিনা একাডেমিক ভবনের উদ্বোধনের সময় তিনি এই আহ্বান জানান।

তাপস সেসময় বলেন, ‘আমরা একটি সুষ্ঠু ব্যবস্থাপনার আওতায় শহরটাকে নিয়ে আসতে চাই। আমরা রাত ৮টার মধ্যে সকল ব্যবসাপ্রতিষ্ঠান, দোকানপাট বন্ধ করতে চাই। বহির্বিশ্বে দেখি একটি সুনির্দিষ্ট সময়ের পরে সবকিছু বন্ধ হয়ে যায়।’

‘‘পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা – বিভিন্নক্ষেত্রে এলাকাভিত্তিক সেই সময়সীমা নির্ধারণ করা হয়। আমরা মনে করি ঢাকাবাসীর জন্য ঢাকা শহরের দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান রাত আটটার মধ্যে বন্ধ করলে আমাদের সামগ্রিক কার্যক্রম একটি সুষ্ঠু ব্যবস্থাপনার আওতায় আনতে পারব।’’

তিনি আরও বলেন, ‘আটটার মধ্যে দোকানপাট বন্ধ করা হলে ঢাকা শহর যানজট হতে অনেকটা মুক্তি পাবে, পরিবারের সাথে সময় কাটাতে পারব, সন্তানদেরকে সময় দিতে পারব।’

যাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে ডিএসসিসি মেয়র বলেন, ‘আমাদের সন্তানদেরকে যদি সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হয় তাহলে সকল পিতা-মাতার সন্তানের সাথে সময় দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় সেটা ভুলে যাই, সেটা খেয়াল করি না। আমরা ক্লান্ত হয়ে বাসায় যাই, নিজেদের মতো করে হয়তোবা আমরা ঘুমিয়ে পরি বা অন্য কাজে ব্যস্ত হয়ে যাই।’

‘‘কিন্তু সন্তানদের সাথে সময় দেওয়া যে কোন জাতি গঠনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং সকল কিছু বিবেচনা করে আমরা রাত ৮টা পর্যন্ত দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার জন্য সময় নির্ধারণ করেছি। এটি কার্যকর করার জন্য আমি সকলের সকলের সহযোগিতা কামনা করছি।’’

শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: সুস্থতার হার ৮০.৮৬ শতাংশ

পরবর্তী

কম রেটিংয়ের বলিউড সিনেমা

পরবর্তী

কম রেটিংয়ের বলিউড সিনেমা

ক্যারিবীয়দের জন্য ‘কোয়ারেন্টাইন’ শিথিল করবে বিসিবি

সর্বশেষ

রাজধানীর বর্জ্য থেকে উৎপাদন হবে বিদ্যুৎ

আগস্ট ২৭, ২০২৬
আন্তর্জাতিক বেসরকারি সংস্থা 'নূরা হেলথ'ও বাংলাদেশের জাতীয় টেলিভিশন চ্যানেল 'চ্যানেল আই' চুক্তি স্বাক্ষর করছে।

রোগীর সুস্থতায় পরিবারের ভূমিকা তুলে ধরতে চ্যানেল আই ও নূরা হেলথের যৌথ উদ্যোগ

আগস্ট ২৭, ২০২৬

আবারও আলভারেজকে নিয়ে বার্সার নাটকীয়তা

আগস্ট ২৭, ২০২৬

জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে চ্যানেল আইয়ের পর্দায় নানা আয়োজন

আগস্ট ২৭, ২০২৬

বন্যা ও ভূমিধসে লণ্ডভণ্ড নেপালে, অন্তত ১৬২ জনের মৃত্যু

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT