চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাত নয়টা পর্যন্ত বইমেলা চান আনিসুল হক

মুহাম্মাদ আসাদুল্লাহমুহাম্মাদ আসাদুল্লাহ
১০:২৮ অপরাহ্ণ ০৪, জানুয়ারি ২০১৮
শিল্প সাহিত্য, সাক্ষাতকার
A A

অমর একুশে গ্রন্থমেলার সময়সীমা এক ঘণ্টা বাড়িয়ে রাত নয়টা পর্যন্ত চালু রাখার আহ্বান জানিয়েছেন সাংবাদিক ও কথাসাহিত্যিক আনিসুল হক। তিনি বলেন: সংশ্লিষ্টদের প্রতি আমার আবেদন, বইমেলার সময় এক ঘণ্টা বাড়িয়ে রাত নয়টা পর্যন্ত করা হোক।

আনিসুল হক বলেন: আমরা যখন প্রথম ঢাকায় আসি তখন বইমেলা রাত নয়টা পর্যন্তই ছিল। এখন যানজট বেড়েছে। পাঁচটায় অফিস শেষ করে যানজট ঠেলে মেলায় আসতে আসতে সময় শেষ হয়ে যায়। যারা বিভিন্ন ব্যবসা করেন তাদের অনেকের দোকান বন্ধই হয় রাত আটটায়। এতে অনেকেই মেলায় আসতে পারেন না।

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন: পাঠকদের বিভ্রান্তির হাত থেকে বাঁচাতে বাংলা একাডেমি প্রাঙ্গণে এনজিওর স্টল রেখে শিশু ও লিটলম্যাগ চত্বর সোহরাওয়ার্দী উদ্যানে নিয়ে আসতে হবে।

‘বইমেলার অবস্থান নিয়ে এখনও অনেকের কনফিউশন আছে। তারা বাংলা একাডেমি অংশ থেকে ফিরে যান। অনেকে জানেন না মূল বইমেলা চলে এসেছে সোহরাওয়ার্দী উদ্যানে। এই কনফিউশনটা কিভাবে দূর করা যায় সেটা ভাবতে হবে। বাংলা একাডেমিতে শুধু এনজিও বা সংগঠনগুলো থাকুক। লিটলম্যাগ চত্বর, শিশু চত্বরসহ বই সংশ্লিষ্ট সবকিছু চলে আসুক সোহরাওয়ার্দী উদ্যানে’, বলেন এই কথাসাহিত্যিক।

শান্তিপূর্ণ পরিবেশ সুন্দর বইমেলার জন্য অত্যাবশ্যকীয় বলে মনে করেন তিনি। বলেন: রাজনৈতিক পরিবেশ ভালো থাকলে বইমেলা ভালো হবে। মেলার শান্তিশৃঙ্খলা বজায় থাকুক। মানুষেরা আসুক, বই দেখুক, তাদের ইচ্ছেমতো বই কিনুক।

মেলাকে আরও অর্থবহ করতে প্রকাশকদেরও ভূমিকা রাখা উচিত বলে মনে করেন আনিসুল হক। তিনি বলেন: ভালো বই যেন বের হয়। প্রকাশকরা যেন বইগুলো ভালোমতো এডিট করেন। বাছাই করে প্রকাশযোগ্য বই-ই যেন প্রকাশ করা হয়। কেউ যদি সখ করে লেখেনও, সেই সৌখিন বইগুলোও যেন প্রফেশনাল সম্পাদক দিয়ে সম্পাদনা করিয়ে নির্ভুলরূপে প্রকাশ করা হয়।

Reneta

অমর একুশে গ্রন্থমেলা-২০১৮তে দু’টি উপন্যাস, একটি গল্পের বই, কলামের বই ২টি এবং একটি কিশোর উপন্যাস প্রস্তুত করছেন তিনি। উপন্যাস ‘বন্ধু কাজল ভোমরা’, ছোটদের জন্য ‘ইতি তুমি কেমন আছো’সহ পাঁচ ছয়টি বই প্রথমা, সময় প্রকাশন, পার্ল পাবলিকেশন্স, অনন্যা, কাকলীসহ বেশ কয়েকটি প্রকাশনী থেকে বের হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমর একুশে গ্রন্থমেলা ২০১৭আনিসুল হকবইমেলা
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬

ফ্যাশনের নানা দিক, ট্রেন্ড, ডিজাইন ও ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে আলোচনা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT