চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাতে দেশে ফিরিয়ে আনা হতে পারে নূর হোসেনকে

মোরছালীন বাবলা মোরছালীন বাবলা
৬:৪৩ পূর্বাহ্ণ ১২, নভেম্বর ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের মামলার আসামি নূর হোসেনকে কলকাতা থেকে আজ রাতেই দেশে ফিরিয়ে আনা হচ্ছে। পশ্চিমবঙ্গ সূত্র ও দেশের আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে এ খবর জানা গেছে।

কলকাতা সূত্রে জানা গেছে, বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় নূর হোসেনকে দমদম কেন্দ্রীয় কারাগার থেকে উঠিয়ে নেয় ভারতীয় পুলিশ। এরপর পুলিশ তাকে নিয়ে পেট্রোপল সিমান্তের দিকে রওনা দেয়।

বেনাপোল প্রতিনিধি জানিয়েছে, বেনাপোলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ এবং আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এখন বেনাপোলে অবস্থান করছেন। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র মাধ্যমে আজ রাত কিংবা কাল দিনের যে কোন সময় তাকে বিজিবির কাছে হস্তান্তর করা হবে।

গত বছর নারায়ণগঞ্জে সাত খুনের পর পালিয়ে ভারতে যান নূর হোসেন। ভারতের পশ্চিমবঙ্গে ধরা পড়ার পরে তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও অস্ত্র আইনে সেখানে মামলা হয়েছে।

উলফা নেতা অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তরের পরে নূর হোসেনকে ফেরত আনার বিষয়টি পরিস্কার হয়েছে বলে সরকারি একাধিক সূত্রে জানা গেছে।

গত বছর ২৭ এপ্রিল ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। এর তিন দিন পর ছয়জনের এবং পরদিন আরও একজনের লাশ শীতলক্ষ্যায় ভেসে ওঠে।

Reneta

ঘটনার পর নজরুলের পরিবার নূর হোসেনের বিরুদ্ধে অপহরণের অভিযোগ আনলেও তখন পুলিশ নূর হোসেনকে গ্রেপ্তার করেনি পুলিশ।

৩০ এপ্রিল লাশ উদ্ধারের পর নূর হোসেনকে আর এলাকায় দেখা যায়নি। তাঁর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় ছয়টি হত্যাসহ ২৪টি মামলা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নূর হোসেন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT