চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাতে ঝড়-বৃষ্টিতে ভেঙ্গে পড়েছে রাজধানীর বহু গাছপালা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৮ পূর্বাহ্ণ ২৭, মে ২০২০
- সেমি লিড, পরিবেশ
A A

রাতভর বজ্রপাতসহ ঝড়-বৃষ্টির কারণে রাজধানী ঢাকার সড়কের পাশে, বাসা-অফিসের ভেতর এবং সড়ক বিভাজনের বিভিন্ন স্থানে লাগানো গাছপালা ভেঙে পড়ছে। সেইসঙ্গে তৈরি হয়েছে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা।

আবহওয়া অধিদপ্তর থেকে জানা গেছে, গতকাল দিবাগত রাত ২টার পর থেকে এমন ঝড়ো হাওয়া এবং বৃষ্টিপাত শুরু হয়। বুধবার সকাল পর্যন্ত ঢাকায় ৬৩ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাজধানীতে বাতাসের গতি ছিল ৭৮ কিলোমিটার।

উত্তরবঙ্গের দিনাজপুরে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সেখানে গতরাত থেকে ১৪৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহওয়া অফিস।

এছাড়া বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, রাজধানীর হাইকোর্ট, তেজগাঁও, প্রধানমন্ত্রীর কার্যালয় এমনকি অনেক অফিস বিল্ডিং এর ভেতরের গাছগুলো ঝড়ে ভেঙ্গে পড়ে রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানা যায়,আগামী কয়েকদিন আবারও বজ্র বিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির শঙ্কা রয়েছে।এবং উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের কারণে বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অফিস জানায়, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও রংপুর বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সারাদেশে তাপমাত্রা কমতে পারে।সেই সাথে ময়মনসিংহ ও সিলেটের কিছু কিছু জায়গায় মাঝারি ধরণের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

Reneta

এদিকে সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গাছপালাজলাবদ্ধতারাজধানী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদি পৌঁছেছেন প্রায় ৩৭ হাজার হজযাত্রী, ৬ জনের মৃত্যু

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোড কার্যক্রম শুরু আজ

এপ্রিল ২৮, ২০২৬

‘শুভর মতো কষ্ট ইন্ডাস্ট্রিতে কেউ করেছে বলে আমার মনে হয় না’

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আদালতের রায়ে ২০২৯ পর্যন্ত আমার মেয়াদ আছে: মেয়র শাহাদাত হোসেন

এপ্রিল ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT