ধর্ম ও জীবন

রাতভর প্রার্থনার মধ্য দিয়ে পালিত হলো মহিমান্বিত শবে কদর

শবে কদর-লাইলাতুল কদর

আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে পালিত হলো মহিমান্বিত পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর।

মহান আল্লাহ তায়ালার রহমত লাভের আশায় সারা দেশের মসজিদ, মাদ্রাসা, ইবাদতখানা এবং ঘরে ঘরে ধর্মপ্রাণ মুসলমানরা নামাজ, জিকির আসকারসহ সারা রাত ইবাদত বন্দেগিতে মগ্ন ছিলেন।

রমজান মাসের শেষ ১০ দিনের এক বেজোড় তারিখের রাতে মুসলমানদের ইহকাল-পরকালের দিক নির্দেশনামূলক পবিত্র কোরআন শরীফ নাজিল হয়েছিল।

সারা বিশ্বের মুসলমানের কাছে সওয়াব হাসিল আর গুনাহ্ থেকে পানাহ চাওয়ার রাত হিসেবে শবে কদরের রয়েছে অতুলনীয় মর্যাদা। তাই নফল ইবাদত, কোরআন তেলাওয়াত, ইবাদত বন্দেগি, জিকির-আসকারের মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা মহিমান্বিত এ রাত পালন করেন।

রাতভর ইবাদতের পর মোনাজাতে দু’হাত তুলে আল্লাহর কাছে পানাহ্ চান সবাই।

আরও দেখুন চকোর মালিথার ভিডিও প্রতিবেদনে:

বিষয়:পবিত্র শবে কদরশবে কদর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…