চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজ্যসভায় বাংলাদেশ-ভারত সীমান্ত বিল পাস

পান্থ রহমান পান্থ রহমান
৬:৪৫ পূর্বাহ্ণ ০৬, মে ২০১৫
বাংলাদেশ
A A

বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত চুক্তি বিষয়ে বিল ভারতের রাজ্যসভায় পাস হয়েছে। সংশোধনী বিলটি রাজ্যসভায় উত্থাপন করেন পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এটাকে স্বাগত জানিয়ে বলেছেন, এর মাধ্যমে সীমান্ত নিয়ে সব বাধা ও সংশয় কেটে গেছে। এখন দুই দেশ মিলে দ্রুততার সঙ্গে চুক্তি বাস্তবায়নের চেষ্টা করা হবে।

স্যার শেরিল রেডক্লিফ ১৯৪৭-এ ভারত-পাকিস্তান ভাগ করতে গিয়ে যে সীমান্ত রেখা টেনেছিলেন সেই হিসেবে এক সময়ের পূর্ব পাকিস্তানই এখন বাংলাদেশ। যার তিন দিকে ভারত। অদ্ভুত সেই সীমানা রেখার কারণেই এই সীমান্ত বিশ্বের পঞ্চম বৃহত্তম। যার আয়োতন ৪ হাজার ১শ ৫৬ কিলোমিটার। অথচ দীর্ঘ এই সীমান্ত চিহ্নিত নয় এখনও।

১৯৭৪-এ মুজিব-ইন্দিরা চুক্তিতে সীমান্ত এবং অপদখলীয় জমির হিসাব পরিস্কার উল্লেখ থাকলেও ভারতের পার্লামেন্টে বিলটি পাস না হওয়ায়, তার স্থায়ী সমাধান হয়নি। ঝুলে থাকা সেই সীমান্ত সমস্যা সমাধানে কূটনৈতিক তৎপরতা ব্যর্থ হয়েছে বারবারই। দুই দেশের মধ্যে থাকা ছিটমহলগুলোর মানুষের জীবন যেমন ছিল, রয়ে গেছে তেমনই। এখনও যাদের ডাকা হয় ‘ছিট’ এর মানুষ নামে। তাদের নেই দেশ বা পরিচয়। তারা না বাংলাদেশের নাগরিক, না ভারতের নাগরিক।

Banglabid

১৯৭৪ সালের পর ১৯৯২ সালে তিন বিঘা করিডর ব্যবহার করতে দিয়েছিলো ভারত। সই হয় সীমান্ত প্রটোকলও। তারপর রাজ্যসভায় বিলটি সংশোধনের জন্য উত্থাপিতও হয়। পরে গত বছর বিলটি সংসদীয় কমিটিতে অনুমোদন হয় এবং লোকসভার জন্য উত্থাপিত হয়। কিন্তু ভেটো দেয় বিজেপি।

সর্বশেষ মনমোহন সিংয়ের কংগ্রেস সরকার চেষ্টা করলেও বিরোধী জোট বিজেপি’র বাধায় সেই চেষ্টা ভেস্তে যায়। এবার নরেন্দ্র মোদির সেই বিজেপিই সমস্যাটির স্থায়ী সমাধান চাচ্ছে। কিন্তু আবারও ভোটের রাজনীতির ফাঁদে পড়ে যায় সীমান্ত বিলটি।

আসামের বিধানসভা নির্বাচনে ভোট নষ্ট হতে পারে এমন আশঙ্কায় আসামকে বাদ রেখেই চেষ্টা করা হয় সীমান্ত বিল পাসের। এবার বাধ সাধে কংগ্রেস। তবে নরেন্দ্র মোদির ঢাকা সফরকে মাথায় রেখে মোদি সরকার সোমবার সমঝোতায় বসে কংগ্রেসের সঙ্গে। কংগ্রেসের পক্ষ থেকে ইতিবাচক ইঙ্গিত পাওয়ার পরই বিলটি পাসের উদ্যোগ নেয় ভারত।

Reneta

মঙ্গলবার সকালেই বিলটি অনুমোদন দেয় মন্ত্রিসভা। এরপর তোড়জোড় শুরু হয় রাজ্যসভা হয়ে বিলটি লোকসভায় পাস করার। পরের মাসে নরেন্দ্র মোদির ঢাকা সফরের কথা মাথায় রেখে বিজেপি সরকার এই সেশনেই বিলটি পাস করলো।

সীমান্ত চুক্তি বাস্তবায়ন হলে দুই দেশের মধ্যে থাকা ছিটমহলের মানুষেরা পাবে দেশ-পরিচয়। এর মাধ্যমে ভারত, বাংলাদেশকে ফেরত দেবে ১১১টি ছিটমহল, যার আয়তন ১৭ হাজার ১শ৬০ একর। আর বাংলাদেশ, ভারতকে দেবে ৫১টি ছিট, যার আয়তন ৭ হাজার ১শ ১০ একর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কংগ্রেসবাংলাদেশবিজেপিভারতরাজ্যসভাসীমান্ত চুক্তি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অবৈধ পথে মালয়েশিয়া গিয়ে নিখোঁজ অনেক

পরবর্তী

সমালোচনার মুখে অ্যাভেঞ্জার্স পরিচালক

পরবর্তী

সমালোচনার মুখে অ্যাভেঞ্জার্স পরিচালক

প্রথম দিনই অফিসে কর্মব্যস্ত আনিসুল হক

সর্বশেষ

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা

আগস্ট ২১, ২০২৬
ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT