নায়করাজ রাজ্জাককে বাংলাদেশ উত্তম কুমার আখ্যায়িত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘পাঁচ দশক ধরে চলচ্চিত্রে অবদান রেখেছেন রাজ্জাক। সর্বস্তরের মানুষের কাছেই তিনি সমানভাবে জনপ্রিয়। আমার ব্যক্তিগত উপলব্ধি, তিনি এই বাংলার উত্তম কুমার।’
মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে নায়করাজ রাজ্জাকের মরদেহ বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো শেষে এই মন্তব্য ওবায়দুল কাদের।
এর আগে, দুপুর ১২টা ২২ মিনিটে নায়করাজ রাজ্জাকের মরদেহ সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধার জন্য নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের অস্থায়ী মঞ্চে রাজ্জাকের মরদেহ রাখার পর চলচ্চিত্র ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন সংগঠন ও ব্যক্তি পুষ্পস্তবক দিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান।
ওবায়দুল কাদের ছাড়াও সিনিয়র আওয়ামী লীগ নেতা বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর আসেন নায়করাজকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন।
সোমবার সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে তিনি ইন্তেকাল করেন।








