চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজ্জাকের ব্যাটে দক্ষিণাঞ্চলের লড়াকু পুঁজি

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৯:১৬ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

ওয়ালটন মধ্যাঞ্চলের বিপক্ষে প্রথম ইনিংসে ২৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৩১৭ রান সংগ্রহ করেছে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল। সর্বোচ্চ স্কোরার ৯ নম্বরে ব্যাটিংয়ে নামা আব্দুর রাজ্জাক। ৬১ বলে ৬টি চার ও ৫ ছক্কায় ৭৬ রানের ইনিংস খেলে দলকে লড়াকু পুঁজি এনে দেন এ বাঁহাতি।

বিসিএলের তৃতীয় রাউন্ডের এই ম্যাচে ২৭৯ রানে জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে তৃতীয় দিন শেষে ১ উইকেটে ৭ রান তুলেছে মধ্যাঞ্চল। ৬ রান করে সাজঘরে ফিরে গেছেন সাদমান ইসলাম। এ বাঁহাতি ওপেনারের উইকেটটি নিয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। মঙ্গলবার ম্যাচের চতুর্থ ও শেষ দিনে আরও ২৭২ রান করতে হবে দলটিকে, হাতে উইকেট ৯টি।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে তৃতীয় দিন সকালে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করে দক্ষিণাঞ্চল। শাহরিয়ার নাফীস ও এনামুল হক বিজয়ের ব্যাটে ভালো সূচনা পায় তারা। শুভাগত হোমের ঘূর্নিতে ৩০ রান করে সাজঘরে ফিরেছেন এনামুল। ৫৬ রানে কাটা পড়ে ওপেনিং জুটি। পরে নাফীসের ব্যাটে এগিয়ে যায় দক্ষিণাঞ্চল। ৭২ রান করে আউট হন বাঁহাতি ব্যাটসম্যান। তুষার ইমরানের ব্যাট থেকে আসে ৪৪ রান।

নবম উইকেটে জিয়াউর রহমানকে নিয়ে তাণ্ডব চালান রাজ্জাক। দুজনে যোগ করেন ৮০ রান। জিয়াউর ৩৪ রানে ফেরেন। পরে ১০ নম্বরে নেমে ব্যাট হাতে দৃঢ়তা দেখান রুবেল হোসেন। এতে তিনশ পেরোয় দক্ষিণাঞ্চল। ২০ রানে অপরাজিত থাকেন রুবেল।

শুভাগত হোম ও তাইবুর রহমান চারটি করে উইকেট নিয়েছেন। দুটি উইকেট নেন আবু হায়দার রনি।

অপর ম্যাচে বিকেএসপিতে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের করা ৪৯০ রানের জবাবে তৃতীয় দিন শেষে ৬ উইকেট হারিয়ে ২৭৬ রান তুলেছে বিসিবি উত্তরাঞ্চল। সেঞ্চুরির পথে রয়েছেন নাঈম ইসলাম। ৮৫ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। তার সঙ্গী সোহরাওয়ার্দী শুভ অপরাজিত ৩৫ রানে। ড্রয়ের দিকেই যাচ্ছে ম্যাচটি।

Reneta

আবু জায়েদ রাহি, আফিফ হোসেন, আবুল হাসান, সাকলাইন সজীব, তাসামুল হক ও অলক কাপালি নিয়েছেন একটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো ছিল জুলাই আন্দোলনের কণ্ঠস্বর

জুলাই ১৩, ২০২৬

ভারী বর্ষণে বেড়েছে কাপ্তাই হ্রদের পানি, বিদ্যুৎ উৎপাদন ছাড়াল ২০০ মেগাওয়াট

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে

জুলাই ১৩, ২০২৬

রাজধানীর ভূমিকম্প ও অগ্নিঝুঁকি মানচিত্রও প্রণয়ন করা হয়েছে

জুলাই ১৩, ২০২৬

বন্যাকবলিত ১১ জেলার সব স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT