চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজ্জাকহীন প্রথম জন্মদিনে কেক কাটলেন কবরী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৯ অপরাহ্ণ ২৩, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A

কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাকের জন্মদিন উপলক্ষে নানা আয়োজনের উদ্যোগ নেয় চলচ্চিত্র শিল্পী সমিতি। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সমিতির নেতা-সদস্যরা মিলেমিশে এসব আয়োজন সম্পন্ন করেন।

এদিন সকালে নায়করাজ রাজ্জাকের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় শিল্পী সমিতি। এ সময় তার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান ও সহ-সভাপতি রিয়াজ।

এরপর বিকাল সাড়ে ৩টা নাগাদ শিল্পী সমিতির অফিসে নায়করাজের জন্মদিনের কেক কাটা হয়। এ সময় কেক কাটেন নায়করাজের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করে অনন্য সাফল্য পাওয়া অভিনেত্রী কবরী। তিনি ছাড়া কেক কাটার সময় উপস্থিত ছিলেন মিশা সওদাগর, আলমগীর, সুচন্দা, ফেরদৌস, জায়েদ খান, পরিচালক আজিজুর রহমান, মুশফিকুর রহমান গুলজারসহ আরও অনেকে।

এসময় নায়করাজ রাজ্জাককে নিয়ে স্মৃতিচারণ করেন তারা। শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর বলেন, রাজ্জাক সাহেব শুধু একজন অভিনেতা ছিলেন না, তিনি আমাদের অভিভাবক ছিলেন। তার দেখানো পথেই আমরা চলছি। আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন ওপারেও শান্তিতে থাকেন।

সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, নায়করাজ ছিলেন শিল্পী সমিতির প্রথম সভাপতি। তার নেতৃত্ব ইন্ডাস্ট্রিকে আলোর পথ দেখিয়েছে। তার নামে একটি শুটিং ফ্লোরের নামকরণের জন্য এফডিসির এমডির কাছে লিখিত দাবি জানাবে চলচ্চিত্র শিল্পী সমিতি। এই এফডিসিতে তিনি চিরকাল সম্মানের সঙ্গে স্মরণীয় হয়ে থাকবেন।

কেক কাটার পর অভিনেত্রী কবরী বলেন, রাজ্জাক ভাইয়ের সঙ্গে অনেকগুলো ছবিতে অভিনয় করার সৌভাগ্য হয়েছিলো। কাছ থেকে দেখেছি মানুষটাকে। সবাইকে কতো সুন্দরভাবে আপন করে নিতেন। আজ তিনি নেই। এই প্রথম তাকে ছাড়া তার জন্মদিনের কেক কাটতে হয়েছে। মনটা ভারি হয়ে আছে। তবুও দোয়া করি, তিনি যেন শান্তিতে থাকেন।

Reneta

এদিকে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে নায়করাজ রাজ্জাক স্মরণে একটি আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সেখানেও অংশ নেন চলচ্চিত্রের বরেণ্য সব ব্যক্তিরা। তারা সবাই নায়করাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মরণ করেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কবরীনায়করাজরাজ্জাক
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ পর্যন্ত হেরেই গেলেন নায়ক সোহম

মে ৫, ২০২৬

ছেলে বিজয়ের ঐতিহাসিক সাফল্য, যা বলছেন বাবা-মা

মে ৫, ২০২৬

‘বাকি ৩৫ লাখ টাকা কি মরার পর চল্লিশার সময় দেবেন’

মে ৪, ২০২৬

ম্যানসিটিতে ছুটির দিনেও কাজ করতে আসেন গার্দিওলা

মে ৪, ২০২৬

হারলেন নায়িকা সায়ন্তিকা, বড় জয় রুদ্রনীলের!

মে ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT