স্বরলিপি ছাড়া কি গান হয়? ক্লোজআপ ওয়ানের রাজীব সম্প্রতি যে গান করেছেন, সেই গানে স্বরলিপিও আছে। এই স্বরলিপি ‘সা রে গা মা পা’ এর স্বরলিপি না, রবীন্দ্রভারতী থেকে গানের প্রাতিষ্ঠানিক শিক্ষা নেওয়া কণ্ঠশিল্পী স্বরলিপি।
রাজীব এবং স্বরলিপির যৌথ কণ্ঠপ্রয়াস ‘কেন এমন হয়’। সঙ্গে রয়েছে মিউজিক ভিডিও। যদিও ভিডিওর মডেল তারা নন। গানের ভিডিওতে মডেল হয়েছেন অনিক ও একান্ত।
আন্তনীয় অধিকারির কথায় ও দেবেন্দ্রনাথ চ্যাটাজি সুরে গানটির সংগীতায়োজন করেছেন অমিত। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন আল আমিন আহমেদ মোহন।

গান ও ভিডিও প্রসঙ্গে রাজীব বলেন, গানটি আমার নিজের কাছে ভালো লেগেছে। স্বরলিপির সঙ্গে গান করে ভালো লেগেছে। গানটি সবার ভালো লাগবে আশা করি।’
স্বরলিপি বলেন, ‘রাজীব ভাইয়ের সঙ্গে এর আগে সিনেমার গান গেয়েছি। অডিওর জন্য এই প্রথম। আশাকরি গানটি সবার পছন্দ হবে।’
রনস্ মিউজিকের নিজস্ব ইউটিউবে গানটি প্রকাশিত হবে।








