চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজীবের দুই ভাইকে নগদ সহায়তা দিলেন সমাজকল্যাণ মন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২১ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০১৮
বাংলাদেশ
A A
রাজীব হোসেন-রাজীবের হাত-দুই ভাই-স্বজন পরিবহন-বিআরটিসি-৫০ লাখ টাকা

রাজীব হোসেনের দুই ভাই

সড়ক দুর্ঘটনায় হাত হারানো কলেজছাত্র সদ্য প্রয়াত রাজীবের এতিম দুই ভাই আব্দুল্লাহ ও মেহেদীকে নগদ ৫০ হাজার টাকা প্রদান করেছেন সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন।

মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদফতরে সহায়তার টাকা হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন নিহত রাজীবের মামা ও খালা।

সমাজকল্যাণমন্ত্রী তাদেরকে নগদ সরকারি আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি দুই ভাইয়ের পড়ালেখা বাবদ মাসিক কিস্তি প্রদানের ব্যাপারে এবং দুই ভাই সরকারি শিশু নিবাসে থাকতে চাইলে, সেখানে থাকা খাওয়ার সুব্যবস্থা করার জন্য সমাজসেবা মহাপরিচালককে তৎক্ষণাৎ নির্দেশনা প্রদান করেন।

এসময় রাজীবের খালা বাস চাপায় নিহত রাজীবের হত্যাকারী দুই বাস চালকের সর্বোচ্চ সাজা দাবি করেন।

রাজীবের খালা বলেন, ‘রাজীব অনেক কষ্ট করে পড়ালেখা চালিয়েছে। টিউশনি করে ছোট্ট দুই ভাইয়ের পড়ার খরচ বহন করেছে; অথচ বাস চালকের কারণে এতিম এই দুইভাই আজ তাদের একমাত্র উপার্জনক্ষম ভাইকে হারিয়েছে। এই চালকদের সর্বোচ্চ সাজা যেন ঘটে এই শেষ প্রত্যাশা নিয়ে আমরা বেঁচে থাকবো।’

সমাজকল্যাণমন্ত্রী এসময় তাদেরকে সান্ত্বনা ও দুই বাস চালকের সর্বোচ্চ সাজা প্রাপ্তির ব্যাপারে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।

Reneta

সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক গাজী মুহাম্মদ নুরুল কবির, আবু মোহাম্মদ ইউসুফ অতিরিক্ত সচিব ও পরিচালক (কার্যক্রম), বাংলাদেশ সমাজসেবা অফিসারস এসোসিয়েশনের মহাসচিব মো. সাফায়েত হোসেন তালুকদার এসময় উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কলেজছাত্র রাজীবরাজীব
শেয়ারTweetPin4

সর্বশেষ

পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা পুলিশ অ্যাসোসিয়েশনের

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

সেনাবাহিনীর সহায়তায় সাজেক থেকে ফিরলেন ১৫০ পর্যটক

জুলাই ১০, ২০২৬

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

জুলাই ১০, ২০২৬

রাজস্ব আদায় ভালো হবে ইনশাআল্লাহ, এনবিআরের সবাই ‘গিয়ার্ড আপ’

জুলাই ১০, ২০২৬

এমবাপে এগিয়ে চলেছেন

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT