চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজার ব্যাটে রাজ করছে জিম্বাবুয়ে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪২ অপরাহ্ণ ১৬, জুলাই ২০১৭
স্পোর্টস
A A
রাজা

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে দুর্দান্ত খেললেও দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বেশ চাপে পড়ে গিয়েছিল জিম্বাবুয়ে। ৫৯ রানেই সাজঘরে ফেরেন সফরকারীদের প্রথম পাঁচ ব্যাটসম্যান। সৌজন্য রঙ্গনা হেরাথের বিধ্বংসী বোলিং। এই লঙ্কান স্পিনারের ৪ উইকেটেই খেঁই হারিয়ে ফেলে জিম্বাবুইয়ানরা।

তবে অলরাউন্ডার সিকান্দার রাজা এবং ম্যালকম ওয়ালার দলকে পথ দেখাচ্ছেন। তাদের ১০৭ রানের ঘুরে দাঁড়ানো অবিচ্ছিন্ন জুটিতে তৃতীয় দিন শেষে ২৬২ রানের লিড নিয়েছে সফরকারীরা। হাতে এখনও ৪ উইকেট। রাজা অপরাজিত ৯৭ রানে।

ক্রেইগ আরভিনের ১৬০ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে প্রথম ইনিংসে ৩৫৬ রান তোলে জিম্বাবুয়ে। জবাবে ব্যাট করতে নেমে ৩৪৬ রানেই গুটিয়ে যায় স্বাগতিক শ্রীলঙ্কা।

ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট নেন জিম্বাবুইয়ান অধিনায়ক গ্রায়েম ক্রেমার। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ৭১ রান করেন ওপেনার এবং সাবেক অধিনায়ক উপুল থারাঙ্গা। আরেকটি হাফ সেঞ্চুরির ইনিংস আসে নতুন অধিনায়ক দিনেশ চান্দিমালের (৫৫) ব্যাটে।

পরে ১০ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে জিম্বাবুয়ে। কিন্তু দলীয় ১৪ রানেই আঘাত হানেন রঙ্গনা হেরাথ। ফিরিয়ে দেন ৬ রান করা চাকাভাকে। ২ রানের ব্যবধানে তার শিকার হন মুসাকান্দা (০)। অভিজ্ঞ হ্যামিল্টন মাসাকাদজাও বেশিক্ষণ টিকতে পারেননি। হেরাথের তৃতীয় শিকার হয়ে ফেরেন ৭ রানে। আগের ইনিংসের সেঞ্চুরিয়ান আরভিনকেও (৫) ফিরিয়ে দেন দিলরুয়ান পেরেরা।

২৩ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা জিম্বাবুয়ের দুর্গে চতুর্থবারের মত আঘাত হানেন হেরাথ। এবার তার শিকার ২২ রান করা শেন উইলিয়ামস।

Reneta

এরপরই ঘুরে দাঁড়ায় জিম্বাবুয়ে। ষষ্ঠ উইকেটে অর্ধশতাধিক রানের জুটি উপহার দেন সিকান্দার রাজা এবং পিটার মুর। দুজনের জুটিতে আসে ৮৬ রান। ৪০ রান করে মুর আউট হওয়ার পর ম্যালকম ওয়ালারকে সঙ্গে ১০৭ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন রয়েছেন রাজা।

ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি থেকে মাত্র তিন রান দূরে রাজা। ওয়ালারও নিজের হাফসেঞ্চুরি (৫৭) পূর্ণ করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিচারকদের চাকরিবিধি: রাষ্ট্রপতির কাছে গ্রহণযোগ্য বিধিই চূড়ান্ত

পরবর্তী

স্পিন বোলিং কোচের অপেক্ষা ফুরোচ্ছে?

পরবর্তী

স্পিন বোলিং কোচের অপেক্ষা ফুরোচ্ছে?

ওবায়দুল কাদের

ঐক্যবদ্ধ না থাকলে ২০০১ এর চেয়ে ভয়ংকর পরিস্থিতি সৃষ্টি হবে: ওবায়দুল কাদের

সর্বশেষ

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২০, ২০২৬

‘আই-স্ক্রিনে’ বিশ্বকাপ সমাপনী ও ‘হাফ টাইম শো’

জুলাই ২০, ২০২৬

চ্যানেল আইয়ে তারকাদের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ

জুলাই ২০, ২০২৬

বন্যার ক্ষতচিহ্ন ভরা বান্দরবানের ফসলের মাঠ

জুলাই ২০, ২০২৬

স্পেনের উদযাপনে দাঁড়িয়ে থাকলেন ট্রাম্প, টেনে সরাতে পারলেন না ইনফান্তিনো

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT