পটুয়াখালীর ‘রাজাকার’ ফোরকান মল্লিকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলার রায় ঘোষণা করা হবে আজ বৃহস্পতিবার। তাকে সকালে ট্রাইব্যুনাল-২ এ হাজির করা হয়েছে।
মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায় দেওয়ার জন্য এই দিন ধার্য করেন।
হত্যা, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধে ফোরকান মল্লিকের বিরুদ্ধে ৫টি অভিযোগ গঠন করেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
উভয়পক্ষের যুক্তি উপস্থাপন শেষে চলতি বছরের ১৪ জুন রায় ঘোষণা অপেক্ষমান রাখে আদালত।
১৪ জুলাই ট্রাইব্যুনাল-২ এর কার্যতালিকায় ফোরকান মল্লিকের মামলায় আদেশের জন্য রাখা হয়।
ফোরকান মল্লিক এ মামলায় কারাগারে আটক রয়েছেন।






