চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজাকার-জঙ্গিদের বাদ দিয়ে জাতীয় ঐক্যের ডাক দিলেন জয়

পান্থ রহমানপান্থ রহমান
৭:৩৯ পূর্বাহ্ণ ১১, ডিসেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

রাজাকার এবং জঙ্গিদের বাদ দিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, বাংলাদেশকে যারা বিশ্বাস করেনা তাদের নিয়ে ঐক্য হতে পারে না। মাদ্রাসাসহ যেসব শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলিত হয় না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান জয়। 

বেসরকারী সংস্থা সুচিন্তার আয়োজনে ‘মুক্তিযুদ্ধের চেতনায় জাতীয় ঐক্য’ বিষয়ক আলোচনায় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন বক্তারা। তারা বলেন, রাজনৈতিকভাবে জাতীয় ঐক্য হতেই পারে, তবে সেখানে বাংলাদেশ বিরোধীদের স্থান হবে না। 

এক দেশ, এক পতাকার শ্লোগানে ঐক্য হতে পারে উল্লেখ করে বক্তারা বাংলাদেশ বিরোধীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেন, মানবতা বিরোধী অপরাধীদের শাস্তি কমানো নিয়ে ষড়যন্ত্র অব্যাহত আছে।

জয় বলেন, “বাংলাদেশের সকল বাঙ্গালি হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিষ্টান, নাস্তিক আমরা সবাই ঐক্যবদ্ধ হবো। আমি শুধুমাত্র রাজাকার, আল-বদর, আল-শামস, যুদ্ধাপরাধীদের বাদ দিতে চাই, তাদের সঙ্গে আমাদের কোনদিন ঐক্য হবে না। তাদেরকে আমি চাই না।” 

জয় আরও বলেন, যারা যুদ্ধাপরাধীদেরকে দেশে ফিরিয়ে এনে রাষ্ট্রীয় পতাকা দিয়ে মন্ত্রী বানায়, যারা জঙ্গিদের অস্ত্র দেয়, আশ্রয় দেয় তাদেরকে আমি চাই না।  

Reneta

বক্তৃতা শেষে উপস্থিত শ্রোতাদের প্রশ্নের জবাব দিতে গিয়ে জয় বলেন, জঙ্গীবাদে মদদদাতা সংস্থাগুলোর অর্থের যোগান খতিয়ে দেখা হচ্ছে। স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে সেই প্রার্থীদেরকে  ভোট দেয়া উচিত বলেও উল্লেখ করেন তিনি।

জাতীয় ঐক্যের ডাক দেওয়ার পাশাপাশি ‘জয় বাংলা’ শ্লোগানকে সর্বস্তরে ও সর্বোচ্চ ব্যবহারের আহ্বান জানান সজীব ওয়াজেদ জয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুক্তিযুদ্ধসজীব ওয়াজেদ জয়
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্ব ত্বক স্বাস্থ্য দিবসে ভানুবিল-কমলগঞ্জ-শ্রীমঙ্গলে বিনামূল্যে স্বাস্থ্য সেবা

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরে নীতিগত অনুমোদন

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থপাচারের মামলায় এনামুল হক এনু এবং রুপন ভূঁইয়ার ১০ বছরের কারাদণ্ড

জুলাই ৮, ২০২৬
ছবি: নুসরাত জাহান নিপা (সংগৃহীত)।

কাগজের তুষারকণা তৈরি করে আবারও গিনেস বুকে বাংলাদেশি নুসরাত

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা ম্যাচের রেফারি নিয়ে ফিফায় অভিযোগ জানাল মিশর

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT