চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজাকার, আলবদরদের বিরুদ্ধে এখনও যুদ্ধ চলছে: দীপু মনি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৪ অপরাহ্ন ০২, জানুয়ারি ২০১৮
রাজনীতি
A A
ফাইল ফটো

ফাইল ফটো

রাজাকার, আলবদরদের বিরুদ্ধে এখনও যুদ্ধ চলছে মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি বলেছেন: বিএনপি-জামায়াত লাখো শহীদের রক্তে রঞ্জিত জাতীয় পতাকা গাড়িতে নিয়ে ঘুরেছিল। এটা এখনও আমাদের পীড়া দেয়। মুক্তিযুদ্ধ শেষ হয়েছে, তবে রাজাকার, আলবদরদের বিরুদ্ধে এখনও যুদ্ধ চলছে।

মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাব হলরুমে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত মুক্তিযুদ্ধে নারীর ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. দীপু মনি এমপি এসব কথা বলেন।

তিনি বলেন: মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকা ছিল স্মরণীয়। কিন্তু ৭৫এর পর বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়ে নারীদের সেই সময়ে সাহসী ভূমিকাকে প্রাধান্য দেয়া হয়নি। পরবতীতে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে নারী মুক্তিযোদ্ধাদের সকল সুযোগ সুবিধা প্রদান শুরু হয়।

বিএনপি-জামায়াত জোট যেন আর ক্ষমতায় আসতে না পারে সেজন্য সবাইকে একাদশ নিবাচনে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার তাগিদ দেন তিনি।

ডা. দীপু মনি বলেন: আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মুক্তিযোদ্ধারা সম্মানিত হয়, দেশের মানুষ ভালো থাকে। তাই আগামী নিবাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে জয় নিশ্চিত করতে হবে। কারণ দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই।

ঢাকা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক হালিমা আক্তার লাবণ্য’র সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহম্মদ ও সাধারন সম্পাদক মো: মাহবুবুর রহমান, জাতীয় মহিলা সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মমতাজ বেগম, ব্যারিস্টার তুরিন আফরোজ, জাতীয় প্রেসক্লাবের সাধারন সম্পাদক ফরিদা ইয়াসমীন, বীর মুক্তিযোদ্ধা মুকুল মজুমদারসহ আরো অনেকে।

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগআলবদরদীপু মনিরাজাকার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টাঙ্গাইল-৭ আসনে বিএনপির আবুল কালাম আজাদ সিদ্দিকীর জয়

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ইতিহাসের তুলনায় নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে: সিইসি

ফেব্রুয়ারি ১২, ২০২৬

জয়ের পথে আবদুল আউয়াল মিন্টু

ফেব্রুয়ারি ১২, ২০২৬

বাঁচা-মরার লড়াইয়ের আগে মার্কিন ব্যাটারের আকুতি

ফেব্রুয়ারি ১২, ২০২৬

কুড়িগ্রাম-৪ আসনে বেসরকারিভাবে জয়ী জামায়াতের মোস্তাফিজুর

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT