চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজাকারদের ঘৃণা জানাতে ঘৃণাস্তম্ভ নির্মাণের দাবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৮ অপরাহ্ন ১৩, ডিসেম্বর ২০১৯
বাংলাদেশ
A A

একাত্তরের জনযুদ্ধে অংশগ্রহণকারীদের স্মরণে ও বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ স্মরণস্তম্ভ এবং যুদ্ধের বিরোধিতা কারীদের ঘৃণিত হিসেবে চিহ্নিতের লক্ষ্যে ‘ঘৃণাস্তম্ভ’ নির্মাণের দাবি জানানো হয়েছে।

দেশের সব জেলা ও উপজেলায় এমন দুইটি বিশেষ স্তম্ভ প্রতিষ্ঠার দাবি জানিয়ে মানববন্ধন আয়োজন করেছে আত্মদায়বদ্ধ সংগঠন ‘প্রজন্মের চেতনা’।

শুক্রবার রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, একাত্তর সালে মুক্তিযোদ্ধ অংশগ্রহণ করেছিল দেড় লাখ যোদ্ধা। কিন্তু এখন নাকি আড়াই লাখ মুক্তিযোদ্ধা ভাতা নিচ্ছে। এরা কোথা থেকে এলো, কিভাবে এ ভাতা নিচ্ছে।

এসব ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানানো হয়।

ঘৃণাস্তম্ভ ও স্মরণ স্তম্ভ নির্মাণের বিষয়ে বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ইতিহাসের বৃহত্তর স্বার্থে একাত্তর সালে সংঘটিত জনযুদ্ধে অংশগ্রহণকারী নিহতদের স্মরণে ও জীবিত যোদ্ধাদের বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ জেলা ও উপজেলা শহরে স্মরণ স্তম্ভ এবং যুদ্ধের বিরোধীতাকারীদের ঘৃণিত হিসেবে চিহ্নিতর লক্ষ্যে উদ্যানসহ সকল জেলায় ‘ঘৃণাস্তম্ভ’ নির্মাণে নিজ উদ্যোগে সকল স্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান।

Reneta

মানববন্ধনে প্রজন্মের চেতনার আহ্বায়ক মোহাম্মদ গোলাম নবী হোসেন বলেন, একাত্তর সালে মুক্তিযুদ্ধ হয়নি হয়েছে জনযুদ্ধ। মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানার জন্য একটি গ্রহণযোগ্য নাগরিক কমিশন গঠন করে প্রকৃত তথ্য সংগ্রহ করে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানাচ্ছি।

বীরপ্রতীক নাজিমুদ্দিন গেরিলা বলেন, আমি চাইনা আমার মৃত্যুর পর আমাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হোক। মুক্তিযোদ্ধাদের অনেক ত্যাগের বিনিময়ে এ বাংলাদেশ। আমাদের জীবদ্দশায় আমরা কোন সুযোগ-সুবিধা প্রাপ্ত হই নি। জুটেছে শুধুই নিগ্রহ যন্ত্রণা। মুক্তিযোদ্ধারা বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। হাসপাতালে চিকিৎসা পাচ্ছে না। তাদের মৃত্যুর পরে এই সম্মান দরকার নেই।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. মাহবুব হোসেন বলেন, মুক্তিযুদ্ধ বিরোধীরা সবসময় গণতন্ত্রকে হত্যা করতে চেয়েছিল। তাই তাদের জন্য ঘৃণাস্তম্ভ তৈরি করা উচিত।

মানববন্ধনে উপস্থিত ভাস্কর রাশা বলেন, স্মরণস্তম্ভ ও ঘৃণাস্তম্ভ আমাদের একটি যৌক্তিক দাবি। প্রজন্মের চেতনার মাধ্যমে আমরা বলতে চাই যে প্রতিবছর যেন এই স্মরণ স্তম্ভে মুক্তিযোদ্ধাদের জন্য শ্রদ্ধা জানানো হয় এবং ঘৃণাস্তম্ভে মুক্তিযুদ্ধবিরোধীদের ঘৃণা জানানো হয়।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন প্রজন্মের চেতনার সদস্য সালেকুর রহমান সুমন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এআইজি মালেক খসরু, বীর প্রতীক মোহাম্মদ আব্দুল্লাহ, বীর প্রতীক আনোয়ার হোসেন, ফজলুর রহমান, সাঈদ অপু, শাজাহান কবীর সুমন, এম এম রাশেদ রাব্বি, অরন্য জুয়েল, মাসুদ আলম, জালাল হোসেন লাইজুসহ অন্যান্যরা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: প্রজন্মের চেতনা
শেয়ারTweetPin

সর্বশেষ

সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন হাফিজ উদ্দিন আহমেদ

মার্চ ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিন্নমত থাকলেও স্বাধীন রাষ্ট্র গঠনে কোনো বিরোধ থাকতে পারে না: সংসদ নেতা

মার্চ ১২, ২০২৬
জাতীয় সংসদের নতুন সভাপতি হিসেবে ড. খন্দকার মোশাররফ হোসেন

‘সংসদ সভাপতি’র দায়িত্ব পেলেন খন্দকার মোশাররফ হোসেন

মার্চ ১২, ২০২৬

মেসির গোল নেই, জয় নেই মিয়ামিরও

মার্চ ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদের প্রথম অধিবেশন শুরু, উপস্থিত সবদলের সংসদ সদস্য

মার্চ ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT