চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজস্ব আদায়ে এনবিআর’র ম্যাজিক

রিজভী নেওয়াজ রিজভী নেওয়াজ
২:৪৩ পূর্বাহ্ণ ০৭, আগস্ট ২০১৫
অর্থনীতি
A A

প্রায় সোয়া ২ লাখ কোটি টাকার রাজস্ব লক্ষ্য অর্জনে কৌশলগত পরিকল্পনা চূড়ান্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর। আয়কর, মূল্য সংযোজন কর মূসক এবং আমদানি শুল্ক ৩ বিভাগকেই আলাদা বাজেট বাস্তবায়ন পরিকল্পনাও দেয়া হয়েছে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান।

চলতি ২০১৫-১৬ অর্থবছরে ৩ লাখ কোটি টাকার বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে ২ লাখ ৮ হাজার ৪’শ ৪৩ কোটি টাকা। এর সিংহভাগ ১ লাখ ৭৬ হাজার ৩’শ ৭০ কোটি টাকা আয়ের দায়িত্ব জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর’র। ৩২ হাজার ৭৩ কোটি টাকা আসবে এনবিআর বহির্ভূত কর থেকে। ৫ হাজার ৮’শ কোটি টাকার বিদেশী অনুদানও আয়ের খাতায় দেখিয়েছেন অর্থমন্ত্রী। এই যে বিশাল আয়ের ফর্দ তা কিভাবে বাস্তবে আদায় হবে, কি ম্যাজিক আছে জাতীয় রাজস্ব বোর্ডের?

এনবিআরের চেয়্যারম্যান নজিবুর রহমান বললেন, লক্ষ্যমাত্রা আগের চেয়ে অনেক বেড়েছে। আর সেই মাফিকই আমরা নিজেদের প্রস্তুত করেছি। আমরা এরই মধ্যে একটা বাজেট বাস্তবায়ন পরিকল্পনা তৈরি করেছি। প্রচার-প্রচারণার মাধ্যমে জণগণকে, বিশেষ করে আমাদের যারা করদাতা এবং যারা নতুন করদাতা তাদের আমরা উদ্বুদ্ধ করবো। নতুন জরিপ করার জন্য আমরা সুনির্দিষ্ট পরিকল্পনা করেছি।

নতুন করদাতাকে কর জালে আনা এবং একই সঙ্গে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কাছে পাওনা আদায়, পারফরমেন্স এগ্রিমেন্টের আওতায় সরকারের উন্নয়ন ব্যয়ে গতিশীলতার ভরসায় বিশাল আয়ের লক্ষ্য পূরণ হবে বলে আশাবাদী এনবিআর চেয়ারম্যান।

তিনি বলেন, আমরা গ্রামীন অর্থনীতিতে যে গতিশীলতা দেখছি, তা বেশ কাজে আসে। একেকটি শহর একেকটি উন্নয়ন কর্মকান্ডের কেন্দ্র হিসেবে গড়ে উঠেছেন তার আলোকে কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন এসব বিষয়াদি চিহ্নিত হবে। পরিকল্পনা চূড়ান্ত করছি এবং সেসব বাস্তবায়নের জন্য যা যা করা প্রয়োজন সেসব বিষয়ে সবার পরামর্শই গ্রহণ করা হবে।

এনবিআর এর কয়েক হাজার কোটি টাকা আটকে আছে বিভিন্ন মামলার কারণে। ওইসব মামলা প্রয়োজনে বিশেষ আদালত বসিয়ে নিস্পত্তি করে রাজস্ব আয় বাড়ানোরও পরিকল্পনা আছে জাতীয় রাজস্ব বোর্ডের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় রাজস্ব বোর্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT