চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজস্থানে ডাইনি বলে এক মহিলাকে নির্মমভাবে হত্যা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৪ অপরাহ্ণ ১৪, আগস্ট ২০১৭
আন্তর্জাতিক
A A

ভারতের রাজস্থানের আজমীর জেলায় ডাইনি অপবাদে কন্যা দেবী রায়গার নামের এক বিধবা মহিলাকে পিটিয়ে হত্যার দায়ে পাঁচজনকে আটক করেছে পুলিশ।কন্যা দেবী রায়গারকে(৪০) ডাইনি অপবাদে হত্যার আগে তাকে উলঙ্গ করে গোবর খাওয়ানো থেকে শুরু করে, চোখের ভেতর গরম লোহা ঢুকিয়ে এবং পিটিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আটকৃত পাঁচজনের মধ্যে দুই জন কিশোরী রয়েছে বলে জানা গেছে।

গত ২ আগস্ট ভারতের রাজস্থানের আজমীর জেলায় কন্যা দেবী রায়গার নামের এই মহিলাকে তার আত্মীয়রা নির্মম অত্যাচার করে হত্যা করে। তবে নিহতের ভাই থানায় লোমহর্ষক ঘটনার বর্ণণা দিয়ে ১৩ আগস্ট অভিযোগ দায়ের করার পর এই ঘটনা সম্পর্কে ‍ জানা যায়। তবে ঘটনার একমাত্র সাক্ষী নিহতের ১৫ বছর বয়সি একমাত্র ছেলে।
নিহতের ছেলের দেয়া তথ্য মতে. গত মাসে তার বাবা মারা যাওয়ার পর থেকে তার অাত্মীয়রা তার মাকে নানা ভাবে হয়রানি করে করে আসছিলো। তারা হঠাৎ করে তার মায়ের উপর আক্রমণ করে এবং ডা্ইনি বলে অপবাদ দিয়ে কয়েল দিয়ে আগুনের ছ্যাঁকা দেয়া হয়। এমনকি শরীরে কাপড় খুলে নেয় তারা বলে জানান নিহতের এই সন্তান।
হত্যার পর তাড়াতাড়ি করে তাকে দাহ করা হয় যাতে পুলিশ উপযুক্ত প্রমাণ খুঁজে না পায়। তবে রাজস্থানের আজমীরের এসপি রাজেন্দ্র সিং ঘটনার ব্যাপারে বলেন যেহেতু নিহতের মৃতদেহ উদ্ধার করা যায়নি আবার পোস্টমর্টেম করা যায়নি তাই এ ঘটনার সত্যতা নিশ্চিত করা খুব কঠিন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিটিয়ে হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT