জামিনে মুক্তি পেলেন রাজশাহী সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র ও বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল।
মোসাদ্দেক হোসেন বুলবুলের সর্বশেষ দু’টি মামলার জামিনের আদেশ গত বৃহস্পতিবার বিকেলে কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছায়।
একই দিন সন্ধ্যায় তার জামিনের বিপক্ষে আদালতে আপিল করা হয়েছে বলে অ্যাটর্নি জেনারেল এর কার্যালয় থেকে চিঠি যায় কারা কর্তৃপক্ষের কাছে।
আজ ওই আপিলের শুনানি শেষে তাকে মুক্তি দেয়া হয়। মেয়র বুলবুলের নামে সব মিলিয়ে ১৯টি মামলা রয়েছে।
এসব মামলার মধ্যে ১৭টিতেই তিনি বিচারিক আদালত থেকে জামিন পেয়েছেন। সর্বশষ গত ২৫ মে হাইকোর্ট থেকে দু’টি মামলায় জামিন পান তিনি।









