চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজশাহী সিটি কর্পোরেশনের ৫৬৫ কোটি টাকার বাজেট ঘোষণা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৩ অপরাহ্ণ ০১, জুন ২০১৭
অর্থনীতি
A A

রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহী সিটি কর্পোরেশনের ২০১৭-১৮ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। প্রস্তাবিত এ বাজেটের আকার ধরা হয়েছে ৫৬৫ কোটি ৩৫ লাখ ৮২ হাজার ৩০৭ টাকা। রাজশাহী সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে এ বাজেট ঘোষণা করেন মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।

বাজেট বক্তব্যে মেয়র বুলবুল বলেন, ২০১৬-১৭ অর্থ বছরে প্রস্তাবিত বাজেট ছিল ৩৯৫ কোটি ৯৫ লাখ ৫৫ হাজার ৮০৮ টাকা। যা সংশোধন হয়ে দাঁড়িয়েছে ২৩১ কোটি ৬৭ লাখ টাকা। প্রস্তাবিত বাজেটের ৫৩ শতাংশ বাস্তবায়ন হয়েছে। আগামী এক মাসে এর হার ৭০ শতাংশে দাঁড়াবে।

তিনি বলেন, আয় ও ব্যয় সমপরিমাণ ধরে ২০১৭-১৮ অর্থবছরে ৫৬৫ কোটি ৩৫ লাখ ৮২ হাজার ৩০৭ টাকার প্রস্তাবিত বাজেট নির্ধারণ করা হয়েছে।

মেয়র আরও বলেন, নগর অবকাঠামোর ব্যাপক উন্নয়ন ও সেবামূলক কাজ বহুমুখীকরণের মাধ্যমে দেশেকে আধুনিক করে গড়ে তোলার জন্য এবারের বাজেটে বিভিন্ন খাতে পর্যপ্ত বরাদ্দ রাখা হয়েছে।

রাজশাহী সিটি কর্পোরেশনের ভিশন-২০৫০ অর্জনে এবারের বাজেটে সুদুরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নাগরিক সেবার পরিধি বৃদ্ধির লক্ষ্যে কর্পোরেশনের আয়তন ৯৬.৭২ বর্গকিলোমিটার থেকে প্রায় ৩৫০ বর্গকিলোমিটারে বর্ধিত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে প্যানেল মেয়র-১ আনোয়ারুল আমিন আজব, প্যানেল মেয়র-৩ নরুন্নাহার বেগম, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টোকন উপস্থিত ছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

নির্বাচনমুখি উচ্চাভিলাষী বাজেট বাস্তবায়ন অসম্ভব: ফখরুল

পরবর্তী

মন্ত্রিসভার অনুমোদন পেল বাজেট

পরবর্তী
বাজেট

মন্ত্রিসভার অনুমোদন পেল বাজেট

স্বপ্ন ছোঁয়ার বাজেট

সর্বশেষ

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২০, ২০২৬

‘আই-স্ক্রিনে’ বিশ্বকাপ সমাপনী ও ‘হাফ টাইম শো’

জুলাই ২০, ২০২৬

চ্যানেল আইয়ে তারকাদের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ

জুলাই ২০, ২০২৬

বন্যার ক্ষতচিহ্ন ভরা বান্দরবানের ফসলের মাঠ

জুলাই ২০, ২০২৬

স্পেনের উদযাপনে দাঁড়িয়ে থাকলেন ট্রাম্প, টেনে সরাতে পারলেন না ইনফান্তিনো

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT