রাজশাহী মহানগরীর সড়ক বিভাজনে সূর্যমুখী ফুলের হাসি। দেখে মন জুড়ায়। ক্লিন সিটি, গ্রিন সিটি, সিল্ক সিটির বিভিন্ন গুরুত্বপর্ণ সড়কের মোড়ে শোভা পাচ্ছে বিভিন্ন জাতের মৌসুমি ফুল। নতুন নগর পরিকল্পনা ও পরিবেশ উন্নয়ন কার্যক্রমের আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।
নগরীর বিমান চত্বর মোড় থেকে চার রাস্তার মোড়, বহরমপুর সিটি বাইপাস মোড় থেকে কাশিয়াডাঙ্গা মোড় ও সিএন্ডবি মোড় থেকে কোর্ট চত্বর সড়কের বিভাজনে লাগানো হয়েছে সূর্যমুখী ফুল।







