বিপিএলের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে রাজশাহী কিংসের টসে জিতে ব্যাটিং করছে খুলনা টাইটানস।
মিরপুর শেরেই বাংলায় টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে আলো ছড়ানো তরুণ তারকা ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ রয়েছেন রাজশাহী কিংস শিবিরে। এছাড়া সাব্বির রহমান, মুমিনুল হক, আবুল হাসান, মোহামম্দ সামি, উমর আকমল ও ফরহাদ রেজার মতো তারকা ক্রিকেটারেরা রয়েছেন দলটিতে।
দলটির অধিনায়কের দায়িত্বে রয়েছেন টি-টুয়েন্টি বিশ্বকাপজয়ী ক্যারিবীয় অধিনায়ক ড্যারেন স্যামি।
অন্যদিকে বলতে গেলে বড় কোনো তারকা খেলোয়াড় নেই খুলনা শিবিরে। তারপরও অভিজ্ঞদের উপর আস্থা রাখছেন দলটির সমর্থকরা। বিপিএলে সর্বোচ্চ উইকেট শিকারি ওয়েষ্ট ইন্ডিজ তারকা কেভিন কুপার রয়েছেন দলটিতে ।
গতবারের বিপিএল বিজয়ী ম্যাচ সেরা ইনিংস খেলা অলক কাপালি রয়েছেন এই শিবিরে। এছাড়াও রয়েছেন আন্দ্রে ফ্লেচার ও লেন্ডল সিমন্স উদিয়মান ক্রিকেটার নিকোলাস পুরান, রিকি ওয়েলস, বেন হওয়েলের মতো ক্রিকেটাররা।










