রাজশাহী কিংসকে আট উইকেটে হারিয়ে বিপিএলে বড় জয় তুলে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। রাজশাহীর দেওয়া ১২৫ রানের লক্ষ্যে ৮ বল বাকি রেখে দুই উইকেট হারিয়ে জয় তুলে নেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
১২৫ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১৬ রানের মাথায় ইমরুল(৯) রানে মিরাজের বলে আউট হয়ে গেলেও দ্বিতীয় উইকেট জুটিতে আরেক ওপেনার আহমেদ শেহজাদ ও ক্যারিবীয় মারলন স্যামুয়েলস ৯০ রানের জুটি গড়েন। এই জুটিই রাজশাহীকে ম্যাচ থেকে ছিটকে দেয়, আর কুমিল্লাকে এনে দেয় তৃতীয় জয়।
দলীয় ১০৬ রানের মাথায় শেহজাদ ৪৫ বলে চারটি চার ও একটি ছয়ে ৪৬ রান করে আউট হলেও মারলন স্যামুয়েলস তুলে নেন চলতি বিপিএলের দ্বিতীয় ফিফটি।৪০ বলে দুটি চার ও চারটি ছয়ে ৫৪ রান কেরে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন স্যামুয়েলস।
এরআগে কুমিল্লার বোলারদের দাপুটে বোলিংয়ের পরও জেমস ফ্যাঙ্কলিনের ৪৪ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৪ রান করে রাজশাহী।
কুমিল্লার বোলার মোহাম্মদ সাইফুদ্দিন তিনটি উইকেট নেন। এছাড়াও অধিনায়ক মাশরাফি নেন দুটি উইকেট।










