চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজশাহীর প্রয়োজন ১৯১ রান

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৩:১৪ অপরাহ্ণ ১৮, নভেম্বর ২০১৬
স্পোর্টস
A A

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে চট্টগ্রাম পর্বে রাজশাহী কিংসকে ১৯১ রানের বড় লক্ষ্য দিয়েছে চিটাগং ভাইকিংস। শুক্রবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মোহাম্মদ নবী ও আনামুল হক বিজয়ের অসাধারণ ব্যাটিংয়ে নির্ধারিত ২০ওভারে ৫ উইকেটে ১৯০ রানের চ্যালেঞ্জিং টোটাল গড়ে চিটাগং ভাইকিংস।

তবে টসে হেরে নিজেদের হোম গ্রাউন্ডে শুরুটা কিন্তু মোটেও ভালো হয়নি বন্দরনগরীর দলটির।

প্রথম ওভারে অবশ্য ফরহাদ রেজার বলে ৩টি চারে ১৩ রান নিয়ে দারুণ শুরু করেন ডোয়াইন স্মিথ। এরপরেই ওভারে মেহেদি হাসান মিরাজের দ্বিতীয় বলে চার হাঁকিয়ে তামিম ইকবালও ভালো শুরুর ইঙ্গিত দেন। কিন্তু ঐ ওভারের পঞ্চম বলে এলবিডব্লিয়ের ফাঁদে পড়েন তামিম। ৬ বলে ১ চারে ৫ রান করে সাজঘরে ফেরেন তিনি।

Banglabid

তামিমের বিদায়ের পর ইনিংসের পঞ্চম ওভারে আবুল হাসান রাজুর স্লোয়ারে বিভ্রান্ত হয়ে বোল্ড হয়ে ১৯ বলে ৬টি চার ও ১টি ছয়ে ৩৪ রান করে ড্রেসিং রুমের পথ ধরেন স্মিথ।

দলীয় রান ৪১ থেকে ৬৮ তে পৌঁছাতেই সামিত প্যাটেলের ঘূর্ণিতে গ্রান্ট ইলিয়ট (৮) ও জহুরুল ইসলামকে (২) হারিয়ে চাপে পড়ে তামিম ইকবালের দলটি।

দশ ওভার শেষে চিটাগং ভাইকিংসের রান ছিল চার উইকেটে ৬৮।নিজেদের মাঠে আরেকটি পরাজয় দিকে এগুচ্ছে চট্টগ্রাম এই ভাবনা যখন সবাই ভাবছে, ঠিক তখনই দলের ইনিংস মেরামতের দ্বায়িত্ব নেন আনামুল বিজয় ও মোহাম্মদ নবী।

Reneta

এই দুই ব্যাটসমান রাজশাহীর বোলারদের বেধড়ক পিটিয়ে ৫৫ বলে ১০৫ রান যোগ করেন।

বেশি বিধ্বংসী ছিল মোহাম্মদ নবী। মাত্র ৩৭ বলে ছয়টি করে চার ছক্কায় করেন অনবদ্য ৮৭ রান। আর আনামুল বিজয় করেন ৪০ বলে চারটি চার ও দুটি ছয়ে ৫০ রান।

রাজশাহীর বোলারদের মধ্যে সামিত প্যাটেল দুটি উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল টি২০ ২০১৬
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ট্রাম্পের ওপর সর্বোচ্চ আস্থা প্রকাশ করেছেন জাপানের প্রধানমন্ত্রী

পরবর্তী

ছিনতাইয়ের সময় হাতেনাতে ধরা খেলো পুলিশ

পরবর্তী

ছিনতাইয়ের সময় হাতেনাতে ধরা খেলো পুলিশ

নিষিদ্ধ ড্রাগ নেয়ায় ১০ ক্রীড়াবিদের বেইজিং ওলিম্পিক পদক প্রত্যাহার

সর্বশেষ

অর্থবছরের সময়সীমা পরিবর্তন: এপ্রিল-মার্চ করতে কর্মপন্থা নির্ধারণে কমিটি

আগস্ট ২৪, ২০২৬

ইউরোপে ভয়াবহ গতির রেসে দুর্ঘটনা, কেমন আছেন অজিত? 

আগস্ট ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আগস্ট ২৪, ২০২৬

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT